সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট, ডিএ নিয়ে রায় জানাল সুপ্রিম কোর্ট -Govt Employees News

নয়াদিল্লী : তারিখ পে তারিখ , আদালতে মামলা মানেই তারিখের অন্ত নেই । তার জেরেই ন্যায্য পাওনা কিংবা ন্যায্য বিচার পেতে সময় লেগে যায় বছর কে বছর । তবুও আদালত ছাড়া গতি নেই । গণতন্ত্রের প্রধান স্তভ বলে কথা । অগত্যা সময় লাগলেও ন্যায্য বিচারের আশায় আদলতকেই বেছে নেন বিচার প্রার্থীরা । ঠিক যেমনটি ধরুন রাজ্য সরকারি কর্মীদের ডি এ মামলার বিষয়টি । পথে নেমে আন্দোলনের পাশাপাশি কখনও স্যাট অর্থাৎ স্ট্রেট অ্যাড মিনিস্ট্রেটিটিভ ট্রাইবুন্যাল আবার কখনও কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র  থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা । WB Govt Employees DA Update 2022


ইতিমধ্যেই  কলকাতা হাইকোর্টে ঝাড়ি খেয়ে সুপ্রিম কোর্টে( Supreme Court) লিভ পিটিশন দাখিল করে রাজ্য রাজ্য সরকার । গত ২৮ শে নভেম্বর ছিল সেই মামলার প্রথম দিন । যথারীতি ওই দিন রাজ্য সরকারের হয়ে আদালতে সময় চেয়ে নেন রাজ্য সরকারের আইনজীবী । ফের ওই মামলার পরবর্তী দিন ধার্য হয় ৫ ই ডিসেম্বর সোমবার । সেই মতো প্রস্তুতি হিসাবে রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের নেতৃত্ব শ্যামল মুখোপাধ্যায় সহ আরও বেশ কয়েক জন তৎসহ তাদের আইনজীবী ফেরদৌস শামিম পৌঁছে যান সুপ্রিম কোর্টের সাত নম্বর এজলাসে । পূর্ব নির্ধারিত সময় এবং সূচী অনুযায়ী এদিন ডি এ মামলার সিরিয়াল ছিল ৩৫ । 


ওইদিন মামলার প্রথম দফার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন , সরকারি কর্মীদের বকেয়া ডি এ -এর দাবি শুধু অযৌক্তিকই নয় তা কাল্পনিক । এ বিষয়ে তিনি আদালতের দুই মহামান্য বিচার পতি দ্বিনেশ মাহেশ্বরি এবং হৃষীকেশ ট্যান্ডন- এর দৃষ্টি আকর্ষণ করে জানান ,  রাজ্য সরকারি কর্মচারীরা আদতে ১২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। যা বেতন কমিশনের সুপারিশ মতো বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপরও ডিএ দেওয়া হয়েছে বলে দাবি করেন রাজ্য সরকারের আইনজীবী। তবে দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালতের মহামান্য বিচারপতি দ্বয়  দু পক্ষ অর্থাৎ রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের আইন জীবীকে তাদের জুক্তির স্বপক্ষে আদালতে হলফ নামা পেশের নির্দেশের পাশাপাশি আগামী ১৪ই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন । 

  

তবে মামলার শুনানির আগেই  কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বলেন ,  'সর্বভারতীয় সূচক মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) দিতেই হবে রাজ্য সরকারকে। তিনি আরও বলেন , এটি রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য অধিকার । ইতিমধ্যেই আদালত বিষয়টিতে সম্মতি দিয়েছে বলেও জানান তিনি । পাশাপাশি সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারি কর্মীরা তাদ্র ন্যায্য অধিকার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি । 

DA Update: সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট! ডিএ মামলায় সুপ্রিম কোর্টেও নাজেহাল রাজ্য

তবে আদালত যাই বলুক না কেন রাজ্য সরকারের যে কোনও বিষয়ে হেলদোল নেই তা রাজ্যের অর্থ মন্ত্রীর কোথায় বেশ স্পষ্ট , রাজ্য সরকারি কর্মীদের ডি এ নিয়ে আদালতে মামলা এবং রাস্তায় নেমে কর্মীদের আন্দোলন প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন , "সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রাজ্য সরকার সংবেদনশীল। প্রশাসনিক মাথা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের কথা যেভাবে ভাবেন, সেখানে অন্যরকম বাতাবরণ তৈরি করে কোনো লাভ হবে না।" ফল স্বরুপ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যের শিকে ছিঁড়তে সুপ্রিম কোর্টই একমাত্র ভরসা তা আর বলার অপেক্ষা রাখেনা । 


written by - Somnath Pal . 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - # #WB #EMPLOYEE #SUPREME COURT