পশ্চিমবঙ্গে প্রচুর গ্রুপ ডি ও সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- WB Group D and C Recruitment

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। আসলে  সরাসরি দফতর হোক কিংবা সরকারি প্রকল্প অথবা বেসরকারি, চাকরি এখন সর্বত্র। কিন্তু তার জন্যে থাকতে হবে উপযুক্ত যোগ্যতা। রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে  ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  চলতি বছরের শুরু থেকে শিক্ষা কিংবা স্বাস্থ্যের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক দফতরে কর্মী নিয়োগ(RECRUITMENT) চলছে পুরোমাত্রায়। এবার  চুক্তি(CONTRACTUAL) ভিত্তিক কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্য হস্তশিল্প (HANDICRAFTS )দফতরে।    



এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নিযুক্ত হওয়া কর্মীদের কাজ(GOVT JOB) করতে হবে সংশ্লিষ্ট দফতরের  অধিনে।  এবার আসুন এক নজরে সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ-2707/08C/EST/HDC/22-23   dated- 17/11/2022  


প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে---

সংশ্লিষ্ট  দফতর মারফত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে  আবেদন করতে হবে।  

৩. আবেদনকারীকে সংশ্লিষ্ট দফতররের ওয়েবসাইটে  (http://www.manjusha.in) ঢুকে আবেদন ফর্ম ডাউন লোড করে ফর্মের নির্দিষ্ট স্থান গুলিতে প্রার্থীর যাবতীয় তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে নিজের নাম, তারপর আবেদনকারীর পিতার নাম, তারপর জন্ম তারিখ, প্রার্থীর বর্তমান বয়স, তারপর ক্রমান্বয়ে প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা তৎসহ প্রার্থীর ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারীর সাম্প্রতিক সময়ের ছবিও সেঁটে দিতে হবে ফর্মের নির্দিষ্ট স্থানে।  


সবশেষে আবেদনকারীকে আবেদন পত্রে নিজের সই করে আবেদনপত্রটি ই- (e-mail) মেলের মাধ্যমে জমা করতে হবে সংশ্লিষ্ট  দফতরে। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা - engagement@manjusha.in


সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর শেস সময় সীমা 09/12/2022 


এবার আসি শূন্য পদ সম্পর্কে--- 

পদের নাম- ম্যানেজার হ্যান্ডিক্রাফটস বা হস্ত শিল্প (MANAGER - HANDICRAFTS )

শূন্যপদ- ১ টি 

মাসিক বেতন- ২৪,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । কম্পিউটার বিষয়ে দক্ষতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে । 


পদের নাম- ম্যানেজার হ্যান্ডলুম বা তাঁত  (MANAGER - HANDLOOM )

শূন্যপদ- ১ টি 

মাসিক বেতন- ২৪,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । কম্পিউটার বিষয়ে দক্ষতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে । 


পদের নাম- জুনিওর কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার (JUNIOR QUALITY CONTROL MANAGER )  

শূন্যপদ- ২ টি 

মাসিক বেতন- ২৪,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । কম্পিউটার বিষয়ে দক্ষতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে । 


পদের নাম- জুনিওর কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট (JUNIOR QUALITY CONTROL ASSISTANT )

শূন্যপদ- ১ টি 

মাসিক বেতন- ১৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । কম্পিউটার বিষয়ে দক্ষতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে । 


পদের নাম- জুনিওর সেন্ট্রাল স্টোর অ্যাসিস্ট্যান্ট ( JUNIOR CENTRAL STORE ASSISTANT )

শূন্যপদ- ১ টি 

মাসিক বেতন- ১৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । কম্পিউটার বিষয়ে দক্ষতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে দক্ষ হতে হবে । 


পদের নাম- গ্রুপ ডি প্যাকেজিং অ্যান্ড বিয়ারিং  (GROUP - D PACKAGING & BEARING )

শূন্যপদ- ৪ টি 

মাসিক বেতন- ১৩,৫০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ  হতে হবে । কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে । 


পদের নাম- জুনিওর  ম্যানেজার  ডিজিটাল মার্কেটিং  9JUNIOR MANAGER DIJITAL MARKETING )

শূন্যপদ- ১ টি 

মাসিক বেতন- ২৪,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি এস সি/বি ই/বিসিএ/এমসিএ বিষয়ে ডিগ্রি ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে  


পদের নাম- জুনিওর  অ্যাসিস্ট্যান্ট  ডিজিটাল মার্কেটিং  (JUNIOR ASSISTANT DIJITAL MARKETING )

শূন্যপদ- ১ টি 

মাসিক বেতন- ১৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা -  এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে । কম্পিউটার বিষয়ে দক্ষতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে দক্ষ হতে হবে । 


পদের নাম- জুনিওর  অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার হার্ডওয়্যার (JUNIOR ASSISTANT COMPUTER HARDWARE )

শূন্যপদ- ১ টি 

মাসিক বেতন- ১৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ  হতে হবে । কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে । 


পদের নাম- জুনিওর সেলস কাম অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট (JUNIOR SALES CUM ACCOUNTS ASSISTANT )

শূন্যপদ- ২ টি 

মাসিক বেতন- ১৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য শাখায় স্নাতক হতে হবে ।  কম্পিউটার বিষয়ে দক্ষতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


পদের নাম- জুনিওর সেলস কাম অফিস অ্যাসিস্ট্যান্ট (JUNIOR SALES CUM OFFICE ASSISTANT )

শূন্যপদ- ১৪ টি 

মাসিক বেতন- ১৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে ।  কম্পিউটার বিষয়ে দক্ষতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


কাজের ধরণ--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীকে পশ্চিমবঙ্গ সরকারের তাঁত ও হস্তশিল্প দফতরের  অধীনে কাজ করতে হবে। তবে এটি একটি চুক্তি(CONTRACTUAL JOB) ভিত্তিক কাজ। 


এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অবসর প্রাপ্ত সরকারি কর্মী হতে হবে। এমনকি আবেদনকারীকে শারীরিক ভাবে সক্ষম হতে হবে। 


আবেদনের ক্ষেত্রে বয়সসীমা---

উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সরকারি নিয়মানুযায়ী । 


নিয়োগের স্থান--- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে  পশ্চিম বঙ্গ সরকারের হস্তশিল্প দফতরের  একাধিক শাখা অফিসে ।

 

সবশেষে জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা বা ইন্টার্ভিউ  এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে।


আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. ভোটার ও আঁধার কার্ড

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


written by -Somnath Pal. 


Official Notice : Download Here


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #WB JOB #JOB NEWS #RECRUITMENT #CONTRACTUAL #HANDLOOM #HANDICRAFTS