রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুসংবাদ। ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকারের সরকারি দফতর। গত 9 ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যে জেলা ভিত্তিক অঙ্গনওয়ারী ( WB ICDS) কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের জেলার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী নূন্যতম যোগ্যতায় রাজ্য সরকারের অধীনে চাকরি করতে ইচ্ছুক এবং আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল।WB ICDS Anganwari Job Recruitment 2022-23
কী কী পদে নিয়োগ করা হবে :
1. অঙ্গনওয়ারী কর্মী ( Anganwari Karmi)
2. অঙ্গনওয়ারী সহায়িকা (Anganwari Sohayika)
নিয়োগের স্থান : সংশ্লিষ্ট জেলায় জেলা ভিত্তিক অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, জেলার গ্রাম পঞ্চায়েতের অধীনে এই নিয়োগের নির্ধারন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী অঙ্গনওয়ারী কর্মী ও অঙ্গনওয়ারী সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে দুটি পদের জন্য আলাদা আলাদা। অঙ্গনওয়ারী কর্মী পদের জন্য শিক্ষাগত হতে হবে মাধ্যমিক পাশ বা দশম পাশ। এছাড়াও অঙ্গনওয়ারী সহায়িকা পদে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে।
বয়সসীমা : প্রার্থীদের বয়স হিসাব করা হবে 01/01/2022 তারিখ অনুযায়ী। দুটি পদের ক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 45 বছরের মধ্যে।
কীভাবে আবেদন করতে হবে : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অনলাইনে আবেদন পত্র জমা করতে পারবে 12/12/2022 থেকে 07/01/2023 পর্যন্ত। অনলাইন আবেদন করতে সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন।
কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1. পাসপোর্ট সাইজের রঙিন ছবি ( রিসেন্ট)
2. বয়সের প্রমাণ পত্র
3. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
4. জেলার বাসিন্দা প্রমাণ
5. আইডি প্রুফ
6. সংরক্ষিতদের প্রমাণ পত্র ( যদি থাকে)
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত নিচে দেওয়া অফিসিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে সেখান থেকে দেখে নিবেন।
এছাড়াও প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে এবং যে শূন্যপদে আবেদন করবে সেই শূন্যপদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া হলো ক্লিক করবেন।
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here

.jpg)