রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
বেকার যুবক- যুবতীদের কর্মদ্যোগী করে তোলার পাশাপাশি চাকরির বাজারে কর্ম উপযোগী করে তুলতে সরকারের পাশাপাশি দেশের একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মারফৎ রয়েছে উপযুক্ত ট্রেডে প্রশিক্ষণ বা শিক্ষানবিশ হওয়ার সুযোগ। এ বিষয়ে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে নামটি তালিকার প্রথমেই রয়েছে সেটি অবশ্যই রামকৃষ্ণ (RAMKRISHNA MISSION) মিশন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান। বিগত কয়েক দশক ধরে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি দেশের ও দশের মধ্যে বিভিন্ন বিষয় এবং ট্রেডে প্রশিক্ষণের ক্ষেত্রে উঠে এসেছে তালিকার একেবারে শীর্ষে। প্রতিবছর নিয়ম করে রামকৃষ্ণ সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া কয়েক হাজার ছাত্র -ছাত্রী দেশের অথবা বিদেশের মাটিতে সুনামের সঙ্গে কাজ করে চলেছে। এ বিষয়ে যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হল রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন দক্ষ শিক্ষক। যাঁদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় যে এই অসাধ্য সাধন হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা।
এবার রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক(TEACHER) এবং (NON- TEACHER)অশিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বেকার, মেধাবী যুবক- যুবতীদের কাছে এই নিয়োগ স্বভাবতই যে খুশির খবর তা বলাই বাহুল্য।
গত কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান (RAMKRISHNA MISSION) মারফৎ একাধিক বিষয়ে দক্ষ শিক্ষক এবং প্রতিষ্ঠানের কর্ম কাণ্ড ভালো এবং সুদৃঢ় ভাবে পরিচালনার জন্য অশিক্ষক কর্মী নিয়োগের(RECRUIMENT) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য তথা দেশের বেকার যুবক -যুবতীদের উপযুক্ত ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলেই কর্মপ্রার্থীরা উপযুক্ত ট্রেডে শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি রামকৃষ্ণ মিশন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের একাধিক শাখায়। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রকাশিত ওই বিজ্ঞপ্তির যাবতীয় তথ্যদি সম্পর্কে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্য তথা দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা । তবে রাম কৃষ্ণ মিশন গুলি রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের নিয়ন্ত্রণাধীন ।
রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান মারফৎ প্রকাশিত কর্মী নিয়োগের ওই বিজ্ঞপ্তি অনুসারে,
এক্ষেত্রে তিনটি বিভাগের মধ্যে একাধিক বিষয়ে সরাসরি শিক্ষক পদে ৫ টি এবং অশিক্ষক পদের ক্ষেত্রে ২ টি পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে।
এবার জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে শিক্ষক (TEACHER )পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে :
1. Mathematics
2. English
3. Computer Application
4. Physical and Health Education
5. Art and Craft, Music)
শিক্ষাগত যোগ্যতা - উল্লেখিত শিক্ষক পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে উল্লেখিত বিষয়ে স্নাতকোত্তর অর্থাৎ এম এ/এম এস সি ডিগ্রিধারী হতে হবে । কম্পিউটার অ্যাপলিকেশন পদের ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি সি এ ডিগ্রিধারী হতে হবে ।
এ ছাড়াও অশিক্ষক অর্থাৎ নন টিচিং স্টাফ (NON TEACHER STAFF ) বিভাগে
1. Multi Tasking Staff
2. Data Entry Operator , পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা - মাল্টি টাস্কিং পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অষ্টম শ্রেনি পাশ হতে হবে । এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই একজন পুরুষ হতে হবে কারণ এই পদের জন্য মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য নন। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২-র হিসাবে ১৮ বছরের উর্ধ্বে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন । অন্যদিকে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হতে হবে । পাশাপাশি কম্পিতার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে । এ ক্ষেত্রেও আবেদনকারী প্রার্থীকে পুরুষ হতে হবে । মহিলা প্রার্থীরা আবেদনের যোগ্য নন । আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে ।
আবেদন পদ্ধতি---
আবেদনের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের ওয়েব সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড কোর্টে হবে । সবশেষে আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট ছবি আপলোড এবং আবেদনকারীকে তার নিজের সই আপলোড করে সব শেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি---
আবেদনপত্র পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমান পত্র,জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার প্রমান পত্র, সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
আবেদন পত্র জমা করার শেষ সময় সীমা ২৫ শে ডিসেম্বর ২০২২ অর্থাৎ 25/12/2022
written by - Somnath Pal.
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #RAMKRISHNA MISSION #RECRUITMENT #TEACHER #NONE TEACHER #WB

.jpg)