Bandhan Bank Recruitment:বেতন 24,000! বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

একটানা দুবছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে শিক্ষা থেকে স্বাস্থ্য পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও রাজ্য তথা দেশের সর্বত্র জোর কদমে শুরু হয়েছে (GOVT JOB) নিয়োগ প্রক্রিয়া।  



চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার  কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা(FINANCE MINISTRY) বন্ধন ব্যাঙ্কে।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধন (BANDHAN BANK) ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি (BANK JOB) করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের পশ্চিমবঙ্গের একাধিক শাখায় । 


এই মুহূর্তে দেশের ৩৪ টি রাজ্যে এবং দুটি কেন্দ্র শাসিত অঞ্চলেই শাখা রয়েছে বন্ধন(BANDHAN BANK) ব্যাঙ্কের। এক্ষেত্রে ৫৬৩৯ টি শাখায় বর্তমানে বন্ধন ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা প্রায় ২ কোটি ৬৩ লক্ষ। গ্রাহক পরিষেবার ক্ষেত্রে আরও তরান্বিত পরিষেবা চালু করতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে বন্ধন ব্যাঙ্ক মারফৎ। তবে দেশের একাধিক রাজ্যে শাখা অফিস থাকলেও এ রাজ্যের মাটিতেই রয়েছে বন্ধন ব্যাঙ্কের প্রধান ও মুখ্য কার্যালয়। 


এবার তাহলে আসুন জেনে নেওয়া যাক  আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে--- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনেই আবেদন করতে হবে।  এক্ষেত্রে আবেদনকারীকে বন্ধন ব্যাঙ্কের ওয়েব সাইটে গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। সবশেষে নিজের সই স্ক্যান করে আবেদন পত্র সাবমিট করতে হবে।  


এবার আসি শূন্যপদ সম্পর্কে---

প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে ব্যাঙ্কের গ্রুপ সি লেভেলের কর্মী অর্থাৎ ব্যাঙ্কের যাবতীয় (Bank jobs) বিভাগের কাজ যেমন, অ্যাকাউন্ট্যান্ট, লোন ডিপার্টমেন্ট, মোবাইল ব্যাঙ্কিং  থেকে শুরু করে ব্যাঙ্কের আউটডোর- ইনডোর স্টাফ সবই নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। 


বয়স- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৯  বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল পাশ হতে হবে । তবে উল্লেখিত পদের ক্ষেত্রে উচ্চ শিক্ষিতরাও আবেদনের যোগ্য ।  

 

কাজের ধরণ---

উল্লেখিত  পদের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের বন্ধন ব্যাঙ্কের অধীনে  সম্পূর্ণ সময়ের জন্য ব্যাঙ্কিং পরিসেবায় কাজ করতে হবে। 


মাসিক বেতন-  এক্ষেত্রে নিযুক্ত হওয়া কর্মীদের মাসিক বেতন বেশ আকর্ষণীয় । একাদিক পদের ক্ষেত্রে বেতন কাঠামো ভিন্ন দ্রাখা হয়েছে । তবে নুন্যতম বেতন ১৬,০০০ টাকা উচ্চ পদস্থ কর্মীর ক্ষেত্রে মাসিক বেতন ২৪,০০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে । 


সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. ভোটার ও আঁধার কার্ড 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।


নিয়োগ পদ্ধতি - 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রথমে চাকরি প্রার্থীদের আবেদন পত্র গুলি শর্ট লিস্টিং অর্থাৎ প্রাথমিক বাছাই করা হবে। এরপর প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ওই সময় আবেদনকারীর যাবতীয় নথি খুঁটিয়ে দেখে নেওয়া হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে। এরপর হবে পার্সোনালিটি টেস্ট। নিয়োগ প্রক্রিয়ার সব শেষে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা থেকে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।  


উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ আগামী ৩১ শে ডিসেম্বর  ২০২২ অর্থাৎ 31/12/2022 


বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com - এ 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


Online Apply Link : Download 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BANK JOB #BANDHAN BANK