শুনানির আগেই সরকারি কর্মীদের জন্য বড় খবর, গুঞ্জন সরকারি মহলে-Govt Employees DA News

 রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


নয়াদিল্লী : ১২-১৪-২১ তিনটি তারিখি খুব গুরুত্বপূর্ণ । আর হবে নাই বা কেন ? রাজ্যের বিরোধী দলনেতার বেঁধে দেওয়া দিন বলে কথা । রাজ্য সরকারের আর্থিক দৈনতা কে কটাক্ষ করে কয়েকমাস আগে থেকে ডিসেম্বর ধামাকার হুঁশিয়ারি দিয়েছেন গেরুয়া শিবিরের একাধিক নেতৃত্ব । এরইমধ্যে কয়েকধাপ এগিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ১২ -১৪- এবং ২১ তারিখ ডেড লাইন বেঁধে দিয়েছেন । তা নিয়ে অবশ্য রাজ্যের শাসক দলের মাথা ব্যাথার অন্ত নেই । গোটা রাজ্যবাসীর একটাই প্রশ্ন  বিরোধী দলনেতার কথা তাহলে কি সত্যি প্রমানিত হবে । তবে এরই মধ্যে পেড়িয়ে গিয়েছে ১২ই ডিসেম্বর । সে অর্থে কিছুই অঘতন ঘটেনি ।তবে বাকি রয়েছে আরও দুটি তারিখ ১৪ এবং ২১ শে ডিসেম্বর । Govt Employees DA Update 



এদিকে ১৪ ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডি এ মামলার । এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা অবশ্য রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনা নিয়ে রাজ্য সরকার কে কে একহাত নিয়েছেন । এ বিষয়ে শুভেন্দু অধিকারীর সাফ কথা আগামী ১৪ তারিখ রাজ্য সরকারি কর্মীদের পক্ষেইরায় দেবে সুপ্রিম কোর্ট। অর্থাৎ জয় হবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত সরকারি কর্মীরা । পাশাপাশি তিনি আরও বলেন , ওইদিন কর্মীদের পক্ষে রায় গেলে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডি এ বাবদ দিতে হবে ২৩ হাজার কোটি টাকা । টাকা দিতে না পেরে শেষ পর্যন্ত নবান্ন ছেড়ে সরকার কে পালাতে হবে বলেও আগাম ভবিষ্যতবাণী করেন রাজ্যের বিরোধী দলনেতা । 


আসলে তারিখ পে তারিখ , আদালতে মামলা মানেই তারিখের অন্ত নেই । তার জেরেই ন্যায্য পাওনা কিংবা ন্যায্য বিচার পেতে সময় লেগে যায় বছর কে বছর । তবুও আদালত ছাড়া গতি নেই । গণতন্ত্রের প্রধান স্তভ বলে কথা । অগত্যা সময় লাগলেও ন্যায্য বিচারের আশায় আদলতকেই বেছে নেন বিচার প্রার্থীরা । ঠিক যেমনটি ধরুন রাজ্য সরকারি কর্মীদের ডি এ মামলার বিষয়টি । 


পথে নেমে আন্দোলনের পাশাপাশি কখনও স্যাট অর্থাৎ স্ট্রেট অ্যাড মিনিস্ট্রেটিটিভ ট্রাইবুন্যাল আবার কখনও কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র পাওনা গণ্ডা থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা । ইতিমধ্যেই  কলকাতা হাইকোর্টে ঝাড়ি খেয়ে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করে রাজ্য রাজ্য সরকার । গত ২৮ শে নভেম্বর ছিল সেই মামলার প্রথম দিন । যথারীতি ওই দিন রাজ্য সরকারের হয়ে আদালতে সময় চেয়ে নেন রাজ্য সরকারের আইনজীবী । ফের ওই মামলার পরবর্তী দিন ধার্য হয় ৫ ই ডিসেম্বর । ওই দিনই মামলার পরবর্তী শুনানির দিন ১৪ ই ডিসেম্বর ধার্য করেন মহামান্য বিচারপতিদ্বয় । 


রাজ্যের সরকারি কর্মীদের আশা ১৪ তারিখেই হয়তো ডিএ মামলায় তাঁদের পক্ষে রায় দেবে মহামান্য সুপ্রিম কোর্ট। তবে সেই মামলার আগেই আশাবাদী রাজ্যের সরকারি কর্মীদের অনেকেই ।  কিন্তু শাসক- বিরোধী তরজার মাঝেই মামলার পরবর্তী শুনানি অর্থাৎ ১৪ ডিসেম্বরের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য রয়েছে বড় খবর । বড় খবর হওয়ায় স্বাভাবিক । কারণ , রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার পর্যবেক্ষণে শুনানির দুদিন আগেই মহামান্য বিচারপতি মাহেশ্বরী বলেন, 'এই ডিএ দিলে রাজ্য সরকারের বোঝা বাড়বে, সে কথা ঠিক। কিন্তু ভারসাম্যেরও দরকার রয়েছে আর ডিএ মোটামুটি আইনি অধিকারের পর্যায়েই চলে গিয়েছে।' অর্থাৎ যদি দুইয়ে- দুইয়ে চার হয় তাহলে আগামী ১৪ তারিখ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে যে শেষ পর্যন্ত ন্যায্য পাওনার শিকে ছিরবে তা বলাই বাহুল্য । অন্যদিকে রাজ্যের শাসক দলকে  নির্ঘাত আর্থিক ভরাডুবির  পাশাপাশি রাজ্যের বিরোধী দল যে কয়েক কদম এগিয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখেনা । 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

written by -  Somnath Pal .

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #DA #WB #SUPREME  COURT #SHUBHENDU ADHIKARY #MAMTA