রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
গতকাল অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হল রাজ্যে তৃতীয় বারের মতো টেট (WBTET-2022)পরীক্ষা। টেট পরীক্ষায় মোট আবেদন জমা পড়েছিল প্রায় 7 লক্ষের ঘরে কিন্তু শেষমেশ পরীক্ষার হলে উপস্থিত হয় 6 লক্ষের কিছু বেশি টেট প্রার্থী। শতাংশ অনুযায়ী প্রায় 90 শতাংশ উপস্থিতি দেখা যায়। অনেকের অনুমান আবেদন পত্র একাধিক বার জমা করার কারণে উপস্থিতির পরিমান কম দেখা গিয়েছে।
যদিও টেট(WBTET-2022) পরীক্ষা পরিচালনা নিয়ে বা প্রশ্ন পত্র ফাঁস নিয়ে আশঙ্কা করছিল বহু চাকরি প্রার্থী তবে এবারে টেট পরীক্ষা পরিচালনা এক নয়া রেকর্ড তৈরি করেছে প্রাথমিক পর্ষদ। পর্ষদ সভাপতি এদিন জানিয়েছেন, এবারের টেট পরীক্ষা সম্পূর্ণ সুস্থ ও দূর্নীতি মুক্ত হয়েছে। পরীক্ষা নিয়ে সন্তুষ্ট টেট প্রার্থী সহ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদ সভাপতি এদি কলকাতার আশে পাশে কয়েক পরীক্ষা কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন। এদিন তিনি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখে বলেন যে,"এবারের মতো সচ্ছভাবে টেট পরীক্ষা এর আগে দেখিনি। এবারে মোট 6 লক্ষ 17 হাজার টেট প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন তার মধ্যে প্রায় 10 হাজার বিশেষ ক্ষমতা সম্পন্ন প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। "
এদিন রাজ্য শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু বলেন যে,এদিন তিনি দাবি করে বলেন যে, রাজ্যে এবারে টেট পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি এমনকি রাজ্য টেট পরীক্ষায় সেরকম বড়ো কোনো সমস্যাও দেখা যায়নি। সর্বপরি এবারের টেট পরীক্ষা সম্পূর্ণ সুস্থ ভাবে হয়েছে। "এদিন তিনি আরও বলেন যে, "পর্ষদ সম্পর্কে অন্যরকম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল, আশা করি এই পরীক্ষা একটা ভালো বার্তা দেবে"।
এদিন পর্ষদ (WBBPE) সভাপতি পরীক্ষা পরীক্ষা নিয়ে সাধুবাদ দেওয়ার পর, তিনি জানান যে, পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার পর এবার তার রেজাল্ট নিয়েও সবুজ সংকেত দিয়েছেন পর্ষদ সভাপতি। তিনি জানান, এবারের টেট পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে। আর কিছুদিনের মধ্যে ফলাফল সংক্রান্ত নোটিশও জারি করা হবে। "আরও জানান, ফলাফলের আগে উত্তর পত্র পর্ষদ ওয়েবসাইট সাইটে দেওয়া হবে। "
এবারের রাজ্য পর্ষদ(WBBPE) কর্তৃক পরীক্ষার ফলাফল নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছে। তবে সুত্রের মারফত জানা গিয়েছে, চলতি মাসের মধ্যে প্রাইমারি টেট 2022 পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে। সবমিলিয়ে টেট প্রার্থীদের জন্য সুখবর। এদিকে নতুন বছরে প্রাইমারি টেট 2017(WBTET 2017) ও প্রাইমারি টেট 2014 টেট পাশদের জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মাত্র 3999 টাকায় বাড়ি নিয়ে আসুন হোন্ডা শাইন বাইক , তাড়াতাড়ি করুন, অফার সীমিত সময়ের জন্য-Bike Offer
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here

.jpg)