রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
কলকাতা : এ যেন গোদের ওপর বিষ ফোড়া । একে তো শিক্ষক নিয়োগে বে লাগাম দুর্নীতির জেরে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় জেলের ঘানি টানছে , দুর্নীতিতে নাম জড়িয়ে ইতিমধ্যেই গারদে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে একাধিক শিক্ষা আধাকারিক । তদন্ত চলছে জোর কদমে । তার মধ্যেই ফের দুর্নীতির খবর । এবারে নিয়োগে দুর্নীতির আঁচ পেয়ে পুরো প্যানেল ধরেই বাতিল করল হাইকোর্ট(HIGH COURT) ।
ঘটনার সুত্রপাত ২০১৫ সালে । ওই বছর রাজ্য দমকল দফতর মারফৎ অপারেটর(OPERATOR) পদে ১৫০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার । তারপর যা হওয়ার নির্দিষ্ট সময় - সূচী মেনে আবেদনের পর নিয়োগের পরীক্ষায় বসে কয়েক হাজার পরীক্ষার্থী । এ পর্যন্ত সবই ঠিক ছিল । নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া শেষ করে ১৫০০ জন প্রার্থীকে দমকলের বিভাগের অপারেটর পদে নিয়োগ করে সংশ্লিষ্ট দফতর । ২০১৮ সালে নিয়োগ পান ১৫০০ চাকরি প্রার্থী । কিন্তু তার পরেই যত বিপত্তি ।
ওই বছরই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা ঠোকে ২০৩ জন চাকরি প্রার্থী । তাদের অভিযোগ ওই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হয়েছে । উদাহরণ স্বরুপ পরীক্ষা সহ গোটা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম - বে নিয়মের অভিযোগ তুলে মামলাকারীদের পক্ষের আইনজীবী আদালতে জানান , ১) নিয়োগের পরীক্ষায় প্রশ্ন পত্রে ত্রুটি বিচ্যুতি ছিল , সেখানেই শেষ নয় , ২) ওই পরীক্ষায় বহু প্রার্থীর প্রাপ্ত নম্বর এক ছিল । ৩) যেখানে পরবর্তীতে ইন্টারভিউতে ইচ্ছাকৃত নম্বর বৃদ্ধি করে বহু চাকরি প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে । ৪) তা ছাড়াও ওই নিয়োগে জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের সংরক্ষণের ক্যাটাগরিতে নিয়োগ করা হয়েছে । এ বিষয়ে রাজ্য দমকল দফতর কোনও সমাধানের ব্যাবস্থা না নিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ।
এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা কারীদের আইনজীবী ওই নিয়োগের পুরো প্যানেল বাতিলের আবেদন জানান । এরপরই আদালত যাবতীয় অনিয়ম- বেনিয়মের বিষয়টিতে নজর দেয় । এরপরই ওই ১৫০০ চাকরি প্রাপকের নিয়োগের পুরো প্যানেল বাতিল করে মহামান্য আদালত । এ বিষয়ে আদালতের কড়া নির্দেশ , আগামী দুই মাসের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করে নতুন প্যানেল তৈরি করতে হবে। পাশাপাশি দ্রুততার সঙ্গে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত ।
written by - Somnath Pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG - #HIGH COURT #ORDER #CORRUPTION #RECRUITMENT #FIRE BRIGADE #PANEL CANCEL #OPERATOR

.jpg)