মাত্র 21 টাকা দিন আর পেয়ে যান 48 লক্ষ , LIC-র নতুন প্ল্যানে ঘুরে যাবে ভাগ্যের চাকা -New Scheme

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

কলকাতা : নিজের জীবন কে ভালবাসেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। ঠিক তাই। কারণ মানুষের জীবনে দুর্ঘটনা কখনও বলে আসেনা। তাই নিজের অথবা পরিবারের বাকি সদস্যদের  আর্থিক ভাবে সুরক্ষিত রাখতে গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষ বেছে নেন জীবন বিমার মতো একাধিক পলিসি কে। কিন্তু বাজারে নানা কোম্পানির বিমা সংস্থা থাকলেও দেশের বেশিরভাগ মানুষ কিন্তু এলআইসিকেই(LIC) বেশি নিরাপদ বলে মনে করেন। দেশের প্রান্তিক কিংবা শহরাঞ্চলের মানুষের এই জীবন সুরক্ষার সু- নিশ্চিত এবং নিরাপদ চিন্তা ধারার কারণেই গোটা দেশ জুড়ে এখনও পর্যন্ত যে নামটি একেবারে প্রথম সারিতে অবস্থান করছে সেটি হল এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া(LIFE INSURANCE CORPORATION OF INDIA) । 



আসলে এলআইসি(LIC) বলে কথা। গোটা দেশের সবচাইতে বৃহৎ জীবন বিমা সংস্থা। তাই হাজার রকম প্ল্যান। কখনও এটা তো কখনও সেটা। বিমার ক্ষেত্রে ইতিমধ্যেই কয়েক হাজার বিমা প্ল্যান বা পলিসি নিয়ে হাজির হয়েছে এলআইসি। দেশের গরীব বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনকে অর্থনৈতিক ভাবে সুরক্ষিত করতে অতি সম্প্রতি এলআইসি-র তরফ থেকে একটি(NEW PLAN LAUNCH FROM LIC) মহা প্ল্যান নিয়ে আসা হয়েছে বাজারে। 


কিন্তু কি সেই পলিসি বা প্ল্যান যা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে হইচই শুরু হয়েছে ? 

গত কয়েকদিন আগে ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের তরফ থেকে যে প্ল্যান বা পলিসিটি বাজারে লঞ্চ করা হয়েছে সেটি হল এলআইসি ভাগ্যলক্ষ্মী প্ল্যান (LIC BHAGYALAKSMI PLAN) । এই পলিসিতে দিনে মাত্র ৭১ টাকা বিনিয়োগ করলেই ম্যাচুরিটি শেষে বিমার গ্রাহক ৪৮.৫ লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন সহজেই। তবে প্রিমিয়ামের অংক একেবারে সাধ্যের মধ্যে। 


তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক এলআইসির এই মহা স্কিম বা পলিসির যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে :

এ বিষয়ে ভারতীয় জীবন বিমা কর্পোরেশন অর্থাৎ এলআইসি মারফৎ যে তথ্য দেওয়া হয়েছে সেটি এই রকম,

১.  এই পলিসিতে ৭১ টাকা বিনিয়োগ করলে ম্যাচুরিটি শেষে গ্রাহক রিটার্ন পাবেন ৪৮. ৫ লক্ষ টাকা । 

২.  বিমার ক্ষেত্রে  সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত  প্রিমিয়াম জমা দেওয়া যাবে।  

৩. পলিসির ম্যাচুরিটি বয়স রাখা হয়েছে ৩৫ বছর পর্যন্ত।

৪. ৮ বছর থেকে ৫৫ বছরের কোনও ব্যক্তি এই পলিসি সহজেই করতে পারবেন। 

৫. বিমার ক্ষেত্রে সর্ব নিম্ন ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে । 

৬. লগ্নি করার ক্ষেত্রে বিনিয়োগকারীকে ৫ হাজার টাকার গুনিতকে বিনিয়োগ করতে হবে । 

৭. এল আই সির এই মহা প্ল্যানে রয়েছে ট্যাক্স ফ্রি অর্থাৎ কর মুক্ত । 

৮. পলিসিটি সন্তানদের উচ্চ শিক্ষার খরচ এবং আর্থিক ভাবে সুনিশ্চিত নিরাপত্তা দিতে অসামান্য । 


কোথায় গেলে মিলবে এই পলিসির সুবিধা ?

ইতিমধ্যেই ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের যে ওয়েব সাইট চালু রয়েছে অনলাইন পদ্ধতিতে সেখানে ঢুকে দেশের যেকোনো প্রান্তের গ্রাহক এই  বিমা পলিসির বিস্তারিত তথ্য যেমন পাবেন তেমনি পলিসিতে অংশগ্রহণ করতে পারেন। এ ছাড়াও নিকতবর্তী কোনও এজেন্ট অথবা সরাসরি এলআইসি-র কোনও শাখা অফিসে গেলেই মিলবে পলিসির যাবতীয় তথ্য এবং পলিসি ক্রয়ের যাবতীয় সুবিধা।


written by - Somnath Pal .  

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG- LIC# NEW INSURANCE PLAN# LIFE INSURANCE CORPORATION# LIC OF INDIA