অবশেষে রাজ্য স্বাস্থ্য বিভাগে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন-WB Group C Recruitment

কলকাতা : যাও বা বিদায় নিয়েছিল , ফের চাগিয়ে উঠেছে মারণ করোনা ভাইরাস । ইতিমধ্যেই গোটা বিশ্বের একাধিক দেশে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন বি এফ সেভেন (OMICRON BF-7 ) -এর খোঁজ মিলেছে । আর তা নিয়েই উদ্বিগ্ন গোটা পৃথিবী । আর হওয়ায় স্বাভাবিক । কারণ গত দু'বছর যাবত মারণ ভাইরাসের কবলে পড়ে যেমন প্রাণ গিয়েছে বহু মানুষের তেমনি কোভিড কালে বেসামাল গোটা পৃথিবীর অর্থনৈতিক পরিকাঠামো । ফল স্বরুপ মহামারী কালে কাজ হারিয়েছেন গোটা বিশ্বের কয়েক কোটি মানুষ । তবে চলতি বছরের প্রথম দিকে উদ্ভুত পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসায় গোটা বিশ্বের  পাশাপাশি এমনকি আমাদের দেশ এবং রাজ্যেও একের পর এক সরকারি - বেসরকারি সেক্টরে চাকরির দরজা খুলতে শুরু করে বেকার চাকরি প্রার্থীদের সামনে । তবে  বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা। চুক্তি (contractual) হোক  কিংবা স্থায়ী চাকরি (permanent job) একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশন প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে  স্বাস্থ্য ও পরিবার (HEALTH & FAMILY WELFARE) কল্যান দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ হওয়া কর্মীকে কাজ করতে হবে খোদ কোলকাতার স্বনাম ধন্য হাসপাতালে । এক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন ।  এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 6247    Dated- 20/12/2022  



আবেদন পদ্ধতি---

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।

২) এক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।

৩) রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট  ওয়েব সাইট (www,wbhealth.gov.in) থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। 

৪) এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে  প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে যেমন , 

a.  নিজের নাম 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স

c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা 

d.  শিক্ষাগত যোগ্যতা

e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।

৫) এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তাঁর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে এবং নিজের সই  করে নির্দিষ্ট দিন এবং সময়ের অধ্যে নিম্নের ঠিকানায় পাঠাতে হবে । 


প্রয়োজনীয় ডকুমেন্টস ---

আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল, 

১। প্রার্থীর বয়সের প্রমান পত্র, 

২। জাতী গত সংশাপত্র, 

৩। শিক্ষাগত যোগ্যতা, 

৪। ভোটার কার্ড, 

৫। আঁধার কার্ড,

৬ পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি


প্রথমেই আসা যাক শূন্যপদের বিবরণে ---

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR )

শূন্য পদ- ০১ টি  

বয়স-এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ০১-০১- ২০২২ -র হিসাবে ৩৫ বছরের মধ্যে । 

মাসিক বেতন- ২০,০০০ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই যে কোনও শাখায়  স্নাতক  হতে হবে।  সঙ্গে কম্পিউটারে অভিজ্ঞ এবং দক্ষ হতে  হবে। এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে ইংরাজি ভাষায় পারদর্শী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে  প্রথমে ডেকে নেওয়া হবে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য। এরপর যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া হবে  ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য।  


সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


 আবেদন পত্র পাঠানোর ঠিকানা - The Director, IPGME&R, 244, AJ.C. Bose Road, Kolkata-20


এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় নিয়োগ করা হবে কোলকাতার এস এস কে এম (SSKM) হাসপাতালে । 


উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ 30/12/2022 


Official Notification : Download 


রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH  #RECRUITMENT #JOB #HEALTH JOB #SSKM