টেট পরীক্ষার আগে জরুরি নিয়ম পর্ষদের,না মানলে বাতিল পরীক্ষা-WB Tet 2022 Rules

 কলকাতা - দীর্ঘ প্রতিক্ষার অবসান । অবশেষে হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা । সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারী টেট -২০২২ । সেই মতো প্রস্তুতিও চলছে জোরকদমে । পরীক্ষার্থীদেরও সাজ সাজ রব । আর হবে নাই বা কেন । ইতিমধ্যেই পার হয়েছে বেশ কয়েক টা মাস , অনেকগুলো বছর । প্রাইমারী অর্থাৎ প্রাথমিক থেকে শুরু করে স্কুল সার্ভিস পরীক্ষা সহ নিয়োগ জুড়ে সীমাহীন দুর্নীতির জেরে রাজ্য সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা । তাই কোনও রকম ঝুঁকি নিতে প্রস্তুত নয় রাজ্য সরকার । WB Primary Tet Exam Rules 2022



প্রাইমারী টেট উপলক্ষ্যে আগেভাগেই বেশ সতর্ক সংসদ। প্রাইমারী টেট পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে এক প্রস্থ জরুরি আলোচনাও সেরে ফেলেছেন প্রশাসনিক কর্তারা । নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে প্রাইমারী টেট পরীক্ষার বিষয়ে ইতিমধ্যেই একাধিক কড়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারি তরফে । এ বিষয়ে পরীক্ষার্থীদের নিয়মাবলী সম্পর্কে বেশ কয়েকটি কড়া পদক্ষেপের সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়েছে জেলা শিক্ষা সংসদের অফিসগুলিতে । পাশাপাশি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নতুন গাইড লাইনও ঘোষণা করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে । পরীক্ষায় বসা থেকে পরীক্ষা চলাকালীন পরক্ষারথিদের সেই সব নিয়ম পালনের নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই । পাশাপাশি টেট পরীক্ষার নিয়মাবলী সম্পর্কিত ১৬ দফা নয়া গাইড লাইন প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফে । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক প্রাথমিক শিক্ষা সংসদ মারফৎ পরীক্ষার্থী সহ জেলা ভিত্তিক গাইড লাইন অর্থাৎ নিয়মাবলী  সম্পর্কে - 

SBI-এ অ্যাকাউন্ট থাকলেই মিলবে 2 লক্ষ টাকা, সুবিধা পেতে এখনই নাম লেখান -Govt Prakalpo

১. পরীক্ষার সময় সূচী - ১১ ই ডিসেম্বর বেলা ১১ টা থেকে দুপুর (২.৩০) আড়াইটা পর্যন্ত । 

২. পরীক্ষা হলে কোনও রকম ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ । 

৩. বই- ব্যাগপত্র- খাতা- পেন্সিল- কাগজ পত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ। 

৪. কোনও খাদ্য- খাবার নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবেনা । 

৫. সমস্ত পরীক্ষা কেন্দ্র সিসিটিভির নজরদারিতে মোড়া থাকবে । 

৬. পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী বাইরে বের হতে পারবেন না । 

৭. পরীক্ষা হলে সকল পরীক্ষার্থীকেই তার রোল নম্বর অনুযায়ী বসতে হবে । 

৮. একটি বেঞ্চে চারজন পরীক্ষার্থীই বসতে পারবেন । 

৯. পরীক্ষা চলাকালীন কিছু কিছু স্থানে ইন্টারনেট পরিষেবা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকবে । 

১০. পরীক্ষা হলে প্রবেশের সময় পরীক্ষার্থীকে তার অ্যাডমিট কার্ডটি অবশ্যই সঙ্গে আনতে হবে । 

১১. পরীক্ষা কেন্দ্রে ঘড়ি পরিহিত অবস্থায় কোনও পরীক্ষার্থী প্রবেশ করতে পারবেন না । 

১২. পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতা মূলক করা হয়েছে । ভুয়ো পরীক্ষার্থী ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে । 

১৩.  পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে চেকিংয়ের ব্যবস্থা থাকছে । 

১৪. বাড়তি নিরাপত্তা এবং কড়া প্রহরার কথা ভেবে এবার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হবে বিশাল পুলিশ বাহিনী । 

১৫ . পরীক্ষার্থীদের জন্য থাকছে সংসদের বিশেষ হেলফলাইন নম্বর । কোনও অসুবিধা হলে পরীক্ষার্থীরা ওই হেলফ লাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। 


তবে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত , এতো কিছুর পরও কি সব ঠিক ভাবে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন । 


written by - Somnath Pal .

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #TET #PRIMARY #EDUCATION #EXAM