বিদ্যুৎ দফতরে আধিকারিক নিচ্ছে রাজ্য সরকার , মাসিক বেতন 2 লক্ষ টাকা-WB Job Recruitment 2022

সাম্প্রতিক কালে সরকারি চাকরির বাজারের বেশ শোচনীয়। চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট। এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে বর্তমান পশ্চিমবঙ্গ  সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। ফলস্বরুপ সরকারি চাকরির ভাঁড়ার শুন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছে চাকরি প্রার্থীরা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর মমতা বন্দ্যোপাধ্যায়- এর তৃণমূল সরকার। সেই লক্ষ্যে রাজ্যের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য সরকার। ফলে পরিস্থিতি বেগতিক বুঝেও রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে অল্প সংখ্যক কর্মী নিয়োগ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের  মাধ্যমেই জারি রয়েছে সরকারি প্রচেষ্টা। 



সরকারি বিভিন্ন দফতরে ঢুঁ মেরে আমরাই আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরছি সরকারি চাকরির খোঁজ খবর। এবার রাজ্য সরকারের শক্তি উন্নয়ন নিগমের অধীনে  কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্যের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা । তবে উপযুক্ত যোগ্যতা অবশ্যই প্রয়োজন । এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি--- প্রকাশিত বিজ্ঞাপনের নম্বর ও তারিখ WBPDCL/Recruitment/2022/11


নিয়োগ কারী সংস্থা:

এ ক্ষেত্রে নিয়োগ করা হবে রাজ্য সরকারের শক্তি উন্নয়ন নিগমের অধীনে রাজ্য বিদ্যুৎ দফতরে ।


আবেদন পদ্ধতি : 

এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনের বদলে অফলাইনে অর্থাৎ পুরনো পদ্ধতিতে আবেদন করতে হবে। তবে অফলাইনে আবেদন করলেও সরকারি ওয়েব (www.wbpdcl.co.in) সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিয়ে তা ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে। প্রথমে  ফর্ম বা আবেদনপত্রের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে এবং আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে। খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন (application for the post) পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদনকারীকে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে আবেদন ফর্মের যাবতীয় কলমগুলি ব্লক লেটারস অর্থাৎ বড় হরফে লিখতে হবে। তারপর ধাপে ধাপে ওই ফর্মে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার কলমগুলি পূরণ করতে হবে। আবেদন পত্রে প্রার্থীকে তার ঠিকানা, ফোন নম্বর এবং নিজের ইমেল আইডিও  লিখে দিতে হবে নির্দিষ্ট স্থানে। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা - 

To The Director (HR) , The West Bengal Power Development Corporation Limited ,  Bidut Unnayan , plot No.3/C LA Block , Sector - (iii) , Bidhannagar , Kolkata - 700106 . 

এবার আসি শুন্য পদ সম্পর্কে :

পদের নাম - জেনারেল ম্যানেজার (GENERAL MANAGER )

শূন্য পদ - ২ টি 


বয়স - এ ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ৫৮ বছরের মধ্যে । 


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে বি টেক/ এম টেক ডিগ্রি ধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


মাসিক বেতন - ১,৪৭,৩০০ থেকে ২,০৪,৫০০ টাকা পর্যন্ত । 


নিয়োগ পদ্ধতি-

এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদন কারীকে  ডেকে নেওয়া হবে  ইন্টারভিউ, পারসোনালিটি টেস্টের জন্য। এরপর রয়েছে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা প্রমানের পরীক্ষা ।  সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আঁধার কার্ড 

ভোটার কার্ড

বয়সের প্রমান পত্র

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র

জাতিগত সংশাপত্র ,ইত্যাদি ।


আবেদনের শেষ সময় সীমা - 15/12/2022 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  - (www.wbpdcl.co.in) -এ 

Official Notice : Download 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here


TAG - #BIDYUT #POWER #DEVELOPMENT #WB #JOB #RECRUITMENT