আর্থিক লেনদেন মানেই এক বাক্যে উঠে আসে ব্যাঙ্কের নাম । তবে শহর হোক কিংবা গ্রামীণ ভারত দেশের অনেক মানুষই এই ব্যাঙ্ক ব্যবস্থা সম্পর্কে বিশেষ ভাবে ওয়াকিবহল নন । কৃষি ক্ষেত্রেই হোক কিংবা দিন মজুর অথবা ব্যবসা কিংবা চাকরি সবের ক্ষেত্রেই ব্যাঙ্কের ভুমিকা অনস্বীকার্য । কিন্তু ব্যাঙ্কের যাবতীয় পরিষেবা সম্বন্ধে জানে কজন ? তাই এবার ব্যাঙ্কের তরফ থেকেই গ্রামীণ এলাকার সাধারণ মানুষ কে ব্যাংকিং পরিষেবা এবং কর্ম সংস্থানের লক্ষ্যে নানা রকম বিষয় সম্পর্কে সচেতনের উদ্যোগ নেওয়া হল । তবে শুধু উদ্যোগ নিলেই তো হবেনা । এর জন্য দরকার উপযুক্ত কর্মীর ।
এবার ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে সামাজিক উত্থান আভাম প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় নিয়োগ হতে চলেছে প্রচুর সংখ্যক কর্মী । এ বিষয়ে ইতিমধ্যেই সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে গ্রামীণ এলাকায় কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে । নিয়োগ হওয়া কর্মীদের সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অধীনে গ্রামীণ এলাকায় সাধারণ মানুষকে ব্যাংকিং পরিষেবা কর্ম সংস্থান সম্পর্কে অবগত এবং সচেতন করার কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক । এক্ষেত্রে গোটা ভারতবর্ষের ৬৫০ টি জেলার মধ্যে বেশ কয়েকটি জেলাতেই নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক প্রশিক্ষণ কর্মী । এবার জেনে নেওয়া যাক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে
আবেদন পদ্ধতি :
এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনের বদলে অফলাইনে অর্থাৎ পুরনো পদ্ধতিতে আবেদন করতে হবে। তবে অফলাইনে আবেদন করলেও সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিয়ে তা ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে। প্রথমে ফর্ম বা আবেদনপত্রের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে এবং আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে। খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন (application for the post) পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদনকারীকে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে আবেদন ফর্মের যাবতীয় কলমগুলি ব্লক লেটারস অর্থাৎ বড় হরফে লিখতে হবে। তারপর ধাপে ধাপে ওই ফর্মে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার কলমগুলি পূরণ করতে হবে। আবেদন পত্রে প্রার্থীকে তার ঠিকানা, ফোন নম্বর এবং নিজের ইমেল আইডিও লিখে দিতে হবে নির্দিষ্ট স্থানে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Regional Manager/Chairman, Local Advisory Committee, Central Bank of India, Regional Office- Siliguri, Ashrampara, Siliguri, District- Darjeeling, Pin Code-734001.
এবার আসি শূন্য পদ সম্পর্কে :
পদের নাম - অফিস অ্যাসিস্ট্যান্ট (Office Assistant )
বয়স - এ ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনও শাখায় স্নাতক পাশ হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
মাসিক বেতন - ১২,০০০ টাকা ।
নিয়োগ পদ্ধতি-
এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদন কারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ, পারসোনালিটি টেস্টের জন্য। এরপর রয়েছে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা প্রমানের পরীক্ষা । সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
1.আঁধার কার্ড
2. ভোটার কার্ড
3.বয়সের প্রমান পত্র
4. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
5.প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
6.জাতিগত সংশাপত্র ,ইত্যাদি ।
আবেদনের শেষ সময় সীমা - 15/12/2022
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #WB #JOB #RECRUITMENT #BANK #CBI #RSETI #RURAL #CENTRAL BANK

.jpg)