মাধ্যমিক পাশে রেলে হাজার হাজার নিয়োগ শুরু, চুপিচুপি আবেদন করুন -Railway Job Recruitment

মাধ্যমিক পাশ ছাত্র- ছাত্রীদের জন্য এবার বিরাট সুখবর। এবার মাধ্যমিক পাশে কয়েকশ আপ্রেন্টিশ বা শিক্ষানবিশ নেবে ভারতীয় রেল।  এই মর্মে গত কয়েকদিন আগে ভারতীয় রেলের মধ্য পশ্চিম শাখা মারফৎ শিক্ষানবিশ (RECRUITMENT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। ভারতীয় রেলের বিভিন্ন পদে শিক্ষানবিশ হওয়ার সুযোগ পাবেন সফল এবং যোগ্য প্রার্থীরা । এবার তাহলে আসুন  দেখে নেওয়া যাক শিক্ষানবিশ পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- RRC/WCR/03/2022     Dated 17/11/2022  



আবেদন পদ্ধতি---

ভারতীয় রেল মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩.  প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি ভারতীয় রেলের  ওয়েব (www.wcr.indianrailways.gov.in )সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদকারীকে প্রার্থীকে তার

a.  নিজের নাম------------------------------ 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---- 

c.  লিঙ্গ-------------------------------------

d.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা---------- 

e.  শিক্ষাগত যোগ্যতা-------------------------

f.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা------------

g. আবেদনকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ---

h.  মোবাইল নম্বর-------------------------

i. ইমেল আইডি -------------------------

j. আবেদকারী প্রার্থীর পিতার নাম---------------

সবশেষে আবেদনকারীকে নিজের সই স্ক্যান করে  আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। এরপর আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। 


এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে। 

এবার দেখে নেব কোন কোন পদ বা বিভাগের জন্য শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ-এর আবেদন চাওয়া হয়েছে---

ফিটার (Fitter)

ওয়েল্ডার(Welder (G&E)

আরমেচার বাইন্ডার(Armature Winder)

মেশিনিস্ট (Machinist)

কারপেন্টার (Carpenter)

ইলেকট্রিশিয়ান (Electrician)

পেইন্টার Painter (General)

মেকানিক  Mechanic (DSL)

ইনফরমেশন অ্যান্ড টেকনলজি সিস্টেম মেইট্যানেন্স (Information Technology & Electronic System Maintenance)

ওয়ারম্যান (Wireman)

প্লাম্বার (Plumber)

মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম  (Mechanic cum operators Electronics Communication System) 

হেলথ স্যানিটারি ইন্সপেক্টর  (Health Sanitary Inspector)

মাল্টিমিডিয়া আন্ড ওয়েব পেজ ডিজাইনার  (Multimedia and Web Page Designer) 

এম এম টি এম ( MMTM) 

ক্রেন (Crane)

ড্রউট্ম্যান Draughtsman (Civil)

স্টেনোগ্রাফার  Stenographer

(English& Hindi)


বয়সসীমা---

উল্লেখিত বিভাগে শিক্ষানবিশ হওয়ার আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।   

এ ক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর  এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ১০ বছরের ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে ০১-০৮-২০২২ তারিখ অনুযায়ী নির্দিষ্ট বয়স হিসাব করে নিতে হবে।  

মাসিক ভাতা- এক্ষেত্রে নিযুক্ত হওয়া শিক্ষানবিশদের নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হবে ভারতীয় রেলের পক্ষ থেকে। 


শিক্ষাগত যোগ্যতা- 

উল্লেখিত বিভাগগুলিতে শিক্ষানবিশ হওয়ার জন্য পদের ক্ষেত্রে আবেদনকারীকে অষ্টম শ্রেণি/ মাধ্যমিক পাশ হতে হবে 

পাশাপাশি আইটিআই অথবা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর দক্ষতা এবং সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র   

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, 

০৭. প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি


এবার আসবো কীভাবে নিয়োগ করা হবে সেই বিষয়ে অর্থাৎ নিয়োগ পদ্ধতি সম্পর্কে- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন তারপর হবে ইন্টারভিউ। সেখানে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা।  ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই  


উল্লেখিত শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপের যাবতীয় বিভাগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় রেলের মধ্য পশ্চিম (West Central ) শাখায় অর্থাৎ রেলের ওয়েস্ট সেন্ট্রাল জোনে। ।  

অনলাইনে আবেদন  সহ আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন (www.wcr.indianrailways.gov.in ) -এ 

আবেদনের শেষ সময় সীমা 17/12/2022


রাজ্য তথা গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন www.bongodhara.com   - এ 

Official Notice : Download 

Online Apply : Click Here

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click 


TAG - #INDIAN RAIL #RAIL #APPERENTICESHIP #TRAINING #RRB