কলকাতা : গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই কন্যাশ্রী, রুপশ্রী, সবুজ সাথীর মতো একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে সরকারের একাধিক দফতর। প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর।
কিন্তু বিগত দু'বছর ধরে গোটা পৃথিবী জুড়েই চলছে আর্থিক দৈন্যদশা। এই কবল থেকে বাদ যায়নি ভারতও। বেহাল অর্থনীতির কারনে বিগত দু'বছরে সাড়া পৃথিবী জুড়ে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। তবে এই বেহাল অর্থনীতির হাল ফেরানোর পাশাপাশি কিভাবে লাগামহীন বেকারত্ব রোধ করা যায় সে দিকেই নজর রয়েছে কেন্দ্র - রাজ্য দুই সরকারেরই। যেমন ভাবনা তেমন কাজ। তার প্রতিফলন হিসাবে গত কয়েক মাসের ব্যবধানে রাজ্যের একাধিক জেলায় শিল্প (JOB FAIR) মেলার আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ওই সব শিল্প মেলাতেও প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষানবিশরা অংশ গ্রহণের পাশাপাশি সরাসরি নিয়োগ পাবেন একাধিক বেসরকারি সংস্থায়।
সেই লক্ষ্যেই এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা (Utkarsha Bangla ) প্রকল্পে আকর্ষণীয় বেতনে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে। চুক্তির(cotractual) ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে ওই সংখ্যক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার।
এবার তাহলে জেনে নেওয়া যাক রাজ্য সরকার দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তি সম্পর্কে---
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে প্রায় প্রচুর সংখ্যক কর্মী (RECRUITMENT) নিয়োগের কথা বলা হয়েছে। তবে এ এক্ষেত্রে আবেদকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীদের প্রথমে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেনিং-র পর ধাপে ধাপে নিয়োগ করা হবে সরকারি অথবা বিভিন্ন একাধিক সংস্থার চাহিদা অনুযায়ী।
আবেদন পদ্ধতি :
আবেদনের ক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে সরাসরি সরকারি অফিসিয়াল ওয়েব (pbssd.gov.in ) সাইটে ঢুকে আবেদন করতে হবে। প্রথমে আবেদনকারীকে সরকারি ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । তারপর আবেদনকারীকে তার নিজের ছবি আপলোড করতে হবে । সবশেষে নিজের সই স্ক্যান করে আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি :
সরকারি ওয়েব সাইটে আবেদনকারী প্রার্থী উৎকর্ষ (Utkarsha Bangla) বাংলা প্রকল্পে নাম নথিভুক্ত করার বা আবেদনের যাবতীয় বিস্তারিত তথ্য পাবেন আবেদনকারী প্রার্থীরা। এ ক্ষেত্রে গোটা রাজ্যের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা আবেদন করার সুযোগ পাবেন। আবেদনকারী প্রার্থীদের প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ -র জন্য । এরপর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই করে নিয়োগ পত্র দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ।
বয়স সীমা :
গোটা রাজ্যের যেকোনো প্রান্তের বেকার যুবক- যুবতীরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করার আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদকারীর বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে ।
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নুন্যতম মাধ্যমিক উচ্চতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক রাখা হয়েছে বলে জানা গিয়েছে। উপযুক্ত যোগ্যতা অনুযায়ী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। পাশাপাশি আবেদনকারীর প্রাসঙ্গিক বিষয়ের ওপর অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগাধিকার
দেওয়া হবে বলে জানানো হয়েছে। যেমন আইটিআই/ পলিটেকনিক এ ছাড়াও অন্য কোনও ট্রেডে দক্ষতা থাকলে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগাধিকার দেওয়া হবে।
সবশেষে আসা যাক শূন্য পদের যাবতীয় বিবরণে :
১ . সিনিয়র টিম লিডার ( Senior Team Leader)
মাসিক বেতন - ৬০,০০০ টাকা
২. সিনিয়র সফটওয়্যার ডেভেলপার (Senior Software Developer)
মাসিক বেতন - ২৭,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত ।
৩. জুনিওর সফটওয়্যার ডেভেলপার ( Junior Software Developer)
মাসিক বেতন - ২৭,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত ।
শূন্যপদের সংখ্যা -
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা স্পষ্ট করে কিছু না জানানো হলেও বিশেষ সুত্র মারফৎ জানা গিয়েছে, আপাতত ওই তিনটি পদের জন্য বেশ কয়েকটি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ভবিষ্যতে ধাপে ধাপে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
আসলে সরকারি প্রকল্প বলে কথা। তাই দ্রুত আবেদন করলেই ভালো। নাহলে হাত ছাড়া হতে পারে সহজে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ।
আপনি কি চাকরি প্রার্থী? তাহলে চট জলদি চাকরির খবরের আপডেট এবং সঠিক তথ্য পেতে চোখ রাখুন bongodhara.com-এ
Official Notice : Download
Online Apply : Click Here
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #RECRUITMENT #GOVT #PROJECT #UTKARSHA BANGLA

.jpg)