7500 পদে রাজ্য জুড়ে বিরাট সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -WB Govt Job 2023

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


কলকাতা : একে তো করোনা মহামারী , তার ওপর লাগামহীন দুর্নীতি তার জেরে উচ্চ আদালতের নির্দেশে রাজ্য সরকারের একাধিক দফতর কর্মী শূন্যতায় ভুগছে । কিন্তু দফতর চালাতে তো কর্মীর প্রয়োজন । সব চাইতে জটিল অবস্থা রাজ্যের শিক্ষা দফতর নিয়ে । এর সঙ্গে দোসর খাদ্য দফতর থেকে শুরু করে দমকল বিভাগ আরও একাধিক দফতর । পর্যাপ্ত কর্মীর অভাবে রাজ্য সরকারের একাধিক দফতরের কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে দিনের পরদিন । কিন্তু দুর্নীতির গেরো যেন রাজ্য সরকারের পিছু ছাড়ছে না । বর্তমানে অবস্থা যেমন জেখানেই নিয়োগ সেখানেই দুর্নীতি । এর ওপর গোটা দেশের পাশাপাশি রাজ্যে বেকারের সংখ্যার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী ।  এই অবস্থায় কর্মী শূন্য দফতর চালাতে রাজ্য সরকারের যেমন অসুবিধায় পড়তে হচ্ছে তেমনি বেকারের ঊর্ধ্ব মুখি গ্রাফ কে নিচে নামানো রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ । পাশাপাশি নিয়োগের স্বচ্ছতা নিয়েও উঠতে পারে প্রশ্ন। তার ওপর কয়েক মাস বাদেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন । পাশাপাশি চাকরি প্রার্থীদের আন্দলে জেরবার রাজ্য সরকার । এই অবস্থায় স্বচ্ছ নিয়োগই যে রাজ্য সরকারকে বঙ্গের চাকরি প্রার্থীদের কাছে নিয়োগ দুর্নীতির ক্ষত মেরামতের আসল চাবিকাঠি তা আর বলার অপেক্ষা রাখেনা । 




 বেগতিক পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিতে রাজী নয় রাজ্য সরকার । তাই এবার অতি সন্তর্পণে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে একেবারে গোরা থেকে স্বচ্ছতায় যে বড় ফ্যাক্টর সে কথা বলাই বাহুল্য । এক্ষেত্রে একটি দুটি কিংবা কয়েকশো নয় , এবার রাজ্যের একাধিক গুরুত্ব পূর্ণ দফতর যেমন পূর্ত থেকে শুরু করে পঞ্চায়েত এমনকি , বিধান সভা আরও কয়েকটি দফতরে সরাসরি পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএস সির মাধ্যমে ক্লার্ক বা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি মাসের মধ্যেই অর্থাৎ বছর শুরুর প্রথম মাসের মধ্যেই পি এস সির মাধ্যমে কর্মী নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে রাজ্য সরকার । 


এমনিতে গত বছরের শেষের দিকে রাজ্য সরকারের অর্থ দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার । তার ওপর গত ডিসেম্বর মাসের মাসের শেষের দিক তেকে পূর্ত দফতরে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ডকুমেন্টস ভেরি ফিকেশনের কাজ চলছে । চলতি জানুয়ারি মাসের মধ্যে এই কাজ আরও তরান্বিত হবে বলে জানা গিয়েছে সরকারি সুত্রে । এই অবস্থায় নিয়োগে স্বচ্ছতার বিষয়ে চাকরি প্রার্থীরাও যে বেশ স্বস্তিতে সে কথা বলাই বাহুল্য । 


এমনিতে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা হয়েছিল বছর তিনেক আগে ২০১৯ সালে । ওই পরীক্ষায় গোটা রাজ্য জুড়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৬ লক্ষ । লিখিত পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা ৫৫ হাজার । লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের ডকুমেন্তস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ সহ একাধিক প্রক্রিয়া চলছে পুরো দস্তুর । ওই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদের সংখ্যা  প্রায় সাড়ে সাত হাজার । মূলত পূর্ত দফতরেই নিয়োগের সংখ্যা সর্বাধিক । 


তাই আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এখন থেকে নিজেকে প্রস্তুত করুন সর্বাগ্রে । কারণ যে কোনও সময় বড় সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার । কারণ স্বচ্ছ নিয়োগ এবং বেশি বেশি করে কর্ম সংস্থানই যে রাজ্য সরকার কে পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ডিভিডেন্ট দিতে পারে  সে কথা বলাই বাহুল্য । 


written by - Somnath Pal. 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG - #WB #RECRUITMENT #JOB #GOVT JOB #JOB NEWS #PSC #CLERK