পশ্চিমবঙ্গে শুধু ইন্টারভিউ দিয়ে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন-WB Govt Job

 একে তো গত দুবছর যাবত মারণ করোনা তার ওপর গোটা রাজ্য জুড়ে স্কুল সার্ভিস এবং প্রাইমারী স্কুলের শিক্ষক নিয়োগে ব্যপক দুর্নীতির জেরে উচ্চ আদালতের নির্দেশে জেরবার তৃণমূলের মা মাটি মানুষের সরকার। সাম্প্রতিক টেট কাণ্ডে পাহাড় প্রমাণ দুর্নীতি আড়াল করতে ঠিক কী করা উচিৎ বা কী করা উচিৎ নয় তা বুঝে উঠতে পারছে না এ রাজ্যের বর্তমান সরকার। তার ওপর দিনের পর দিন লাগামহীন বেকারত্ব  ক্রমশ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় অতি সন্তর্পণে নিজেদের স্বচ্চ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধ পরিকর এ রাজ্যের সরকার। সেই লক্ষ্যে দিন কয়েক আগেই এই টানা পোড়েনের মাঝেই চুক্তি ভিত্তিক শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার  নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসন। এ বিষয়ে দিন কয়েক আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা(SCHOOL EDUCATION DEPARTMENT) দফতর। শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়ে মোট শূন্য পদের সংখ্যা একাধিক । বর্তমান সরকারি চাকরির বাজারে সংখ্যা টা নেহাত কম নয়। উল্লেখিত চুক্তি ভিত্তিক এই শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী নির্বাচন। এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন । এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক  আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার  যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - 02/2023/EDN     Dated - 04/01/2023 



প্রথমেই জেনে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে -

এ ক্ষেত্রে মোট ছয়টি পদের ক্ষেত্রে আবেদন পত্র চাওয়া হয়েছে। যেমন, 

১) শিক্ষক (TEACHER)

২) অশিক্ষক কর্মী (NON TEACHER)

৩) গ্রুপ - সি (GROUP - C)

৪) গ্রুপ - ডি (GROUP - D) 

৫) নিরাপত্তা কর্মী (SECRURITY GUARD)

৬) নৈশ প্রহরী (NIGHT GUARD) 


উল্লেখিত পদ্গুলিতে মোট শূন্য পদের সংখ্যা - ৩৮ টি 


বয়স সীমা - এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১০-০১-২০২৩ -এর হিসাবে ৬৪ বছরের মধ্যে । 


শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারী কে উল্লেখিত পদের মধ্যে শিক্ষক পদের ক্ষেত্রে  শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে । অবসর প্রাপ্ত শিখকদের অগ্রাধিকার দেওয়াহবে । এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ -ডি পদের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলেই চলবে । 


নিয়োগ পদ্ধতি - এক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা  এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ।  


নিয়োগের স্থান - উল্লেখিত  পদের ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে রাজ্য শিক্ষা দফতরের অধীনে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার ইংরাজি ও বাংলা মাধ্যম স্কুলে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 


আবেদন পদ্ধতি - 

এক্ষেত্রে  আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই। আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক  বিষয়ে অভিজ্ঞতা সহ নিজের বায়োডাটা সহ আগামী ১৬ এবং ১৭ই জানুয়ারি সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের জন্য । 

Date Of Interview - 06/01/2023 & 17/01/2023

Place Of Interview - Vivekananda Meeting Hall, Office of the District Magistrate &Collector , Jhargram . 


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

এক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে নিম্ন লিখিতি ডকুমেন্টস ফুলি নিয়ে হাজির থাকতে বলা হয়েছে । যেমন , 

১) আঁধার কার্ড 

২) নিজের বায়োডাটা 

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

৪) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫) জাতীগত সংশাপত্র 

৬) বয়সের প্রমান পত্র

৭) বাসস্থানের প্রমান পত্র 

৮) আবেদনকারীর নিজের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি । 


আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন - www.jhargram.gov.in 


Official Notice : Download 


চটজলদি চাকরির সঠিক সংবাদ পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


TAG - #WB #EDUCATION  #RECRUITMENT #JOB NEWS #TEACHER #NON TEACHER #CLERK #JHARGRAM