রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
কথায় বলে যেমন কথা তেমন কাজ । ঠিক তাই । মাত্র কয়েকমাস আগেই কার্যকর হয়েছে সপ্তম বেতন কমিশন । এই পরিপ্রেক্ষিতে ২০২৩ বছর শুরুতেই DA বেতন দুটিই বাড়ছে কেন্দ্র সরকারি কর্মীদের । সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মীদের বর্তমান DAএর পরিমাণ ৩৮ শতাংশ যেখানে একধাক্কায় নুন্যতম বেতন বৃদ্ধি পেয়েছে প্রায় ২৫০০ টাকা । এক্ষেত্রে যে কর্মচারীর বেতন ছিল ১৮ হাজার টাকা বর্ধিত বেতনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার টাকা । প্রায় ৮০ লক্ষ সরকারি কর্মচারী এবং ৫২ লক্ষ পেনশন ভোগী এই বর্ধিত বেতনের সুবিধা পাবেন সরাসরি । এ বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের অভিমত , সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছর শুরুতেই একেবারে সোনায় সোহাগা ।
শুধু কি কেন্দ্র সরকার , ইতিমধ্যেই ত্রিপুরা সরকার থেকে শুরু করে তামিলনাডু সরকারও তাদের কর্মীদের ডি এ বাড়িয়েছে । মাত্র কয়েদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের সরকারি কর্মীদের ১২ শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেন । এর জন্য ত্রিপুরা সরকারের খরচ হবে ১৪৪০ কোটি টাকা । এই বাড়তি ডিএ ঘোষণার পরই ত্রিপুরার রাজ্য সরকারি কর্মীদের ডিএ -এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২০ শতাংশে । পরিসংসংখ্যান বলছে এই বাড়তি ডি এ -র সুবিধা পাবেন ওই রাজ্যের ১ লক্ষ সরকারি কর্মচারী প্রায় আশি হাজার পেনশন ভোগী ।
পাশাপাশি নতুন বছরের উপহার হিসাবে তামিলনাডুর স্ত্যালিন সরকার তার রাজ্যের সরকারি অরমিদের ডি বৃদ্ধির কথা ঘোষণা করেছেন । ওই রাজ্যের সরকারি অরমিরা বর্তমানে ৪ শতাংশ বর্ধিত হাড়ে বেতন এবং ডিএ পাবেন নতুন বছরের শুরুতেই । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, এই ডিএ বৃদ্ধির ফলে রাজ্যের ১৬ লক্ষ কর্মচারী উপকৃত হবেন। এর পাশাপাশি লাখ লাখ পেনশনভোগীও বর্ধিত পেনশন পাবেন। কর্মীদের প্রতিনিধিত্ব বিবেচনা করে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি । কর্মীদের ক্ষেত্রে এই ডি বৃদ্ধির বিষয় টিকে নব বর্ষের উপহার হিসাবে আক্ষা দিয়ে স্ট্যালিন আরও বলেছেন এর জেরে রাজ্য সরকারের প্রায় ২৩৫৯ কোটি টাকা বাড়তি খরচ হবে । পাশাপাশি রাজ্যেরসরকারি কর্মীদের উদ্দেশ্যে সঠিক কাজের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি ।
কিন্তু এ রাজ্যের বিষয়ে না বলাই ভালো । এ রাজ্যের সরকারি কর্মীদের অপেক্ষা করতে হবে আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত । কারণ ডি এ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টের দরজায় । তবে রাজ্য সরকার উদাসীন হলেও আদলতে ন্যায্য বিচারের আশায় রাজ্য সরকারি কর্মীরা । তাদের আশা সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়ে শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ - এর শিকে ছিঁড়তে পারে । শেষ পর্যন্ত যদি আদালতের রায় যদি তাদের বিপক্ষে যায় সে ক্ষেত্রে চলতি বছরের শুরুতেই বৃহত্তর আন্দোলনের পাশাপাশি গণ ছুটির মতো কর্ম সুচিও ভাবনায় রেখেছে এ রাজ্যের একাধিক সরকারি কর্মচারী সংগঠন। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার ।
written by - Somnath pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG - #DA #SALARY #HIKE #GOVT #EMPLOYEE #WB #TAMILNADU

.jpg)