নতুন বছরে 30 হাজার চাকরি, শুধু উচ্চ মাধ্যমিক পাশে -New Job Recruitment 2023

নয়াদিল্লী - আপনি কি চাকরি প্রার্থী তাহলে এই খবরটি নেহাত আপনার জন্য । আসলে সবে মাত্র পার হয়েছে ২০২২ । ২০২৩ -এর শুরুতেই অর্থাৎ চলতি জানুয়ারি মাসেই বিরাট নিয়োগ হতে চলেছে । সরকারি সুত্রে খবর এমনটাই । প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মাসেই  কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে নিয়োগের ক্ষেত্রে আবেদন করার শেষ সময় সীমা । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা । নুন্যতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস ১২ পাশেই এই চাকরির জন্য আবেদন করা যাবে সহজেই । 



এক্ষেত্রে নিয়োগের তালিকায় যে নাম টি প্রথমেই রয়েছে সেটি হল কেন্দ্রীয় বিদ্যালয় । কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষক অশিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনেক আগেই । এক্ষেত্রে TGT,  PGT এবং নন-টিচিং পদের জন্য শূন্যপদ রয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক - অশিক্ষক পদে আবেদনের শেষ সময় সীমা চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহ । তার পরেই কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একাধিক গুরুত্ব পূর্ণ দফতর যেমন ,  সিআরপিএফ, ওড়িশা পুলিশ কনস্টেবল নিয়োগ, বর্ডার রোড অর্গানাইজেশন, রেলওয়ে শিক্ষানবিশ চাকরি এবং এমপিতে পাটোয়ারি পদে বাম্পার চাকরি ভ্যাকেন্সি রয়েছে। এখানে নিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে। আপনি আপনার পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। নূন্যতম দ্বাদশ শ্রেণী পাস করা পড়ুয়ারাও সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। 


আসলে সরকারি হোক কিংবা বেসরকারি চাকরি একটা হলেই হল । তবে বিগত কয়েক বছর ধরে সরকারি চাকরির অবস্থা বেশ করুন । এই অবস্থায় জীবন জীবিকা হিসাবে বেসরকারি চাক্রিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বেকার চাকরি প্রার্থীরা । পুরনো বছর হোক কিংবা নতুন বছর সাম্প্রতিক চাকরির বাজারে ঢুঁ মারলে সেই ছবি মিলবে স্পষ্ট । তবে আর্থিক দৈন্য দশা কাটিয়ে রাজ্য হোক কিংবা কেন্দ্রীয় সরকার দেশের বেকার চাকরি প্রার্থীদের কর্ম সংস্থান দিতে বদ্ধ পরিকর । এ বিষয়ে সরকারের স্বদিচ্ছার স্পষ্ট ইঙ্গিত মিলেছে বেশ কয়েক মাস আগেই । 


গত বছর অক্টোবর মাসে গোটা দেশ জুড়ে উৎসবের আবহে রোজগার মেলার আনুষ্ঠানিক সুচনা করেন প্রধান মন্ত্রী । এ বিষয়ে সরকারের লক্ষ্য একটাই প্রতি বছর নিয়ম করে দেশের ১০ লক্ষ বেকার যুবক - যুবতীকে সঠিক কর্ম সংস্থানেরদিশা দেখানো । বিরোধীরা অবশ্য দেশের বেকারত্বের ঊর্ধ্ব গামী গ্রাফ নিয়ে কেন্দ্র সরকার কে কটাক্ষ করতে  কসুর করেনি । তবে বিরোধীরা যাই বলুক কেন্দ্র হোক কিংবা রাজ্য সরকার বেকার যুবক - যুবতীদের কর্ম সংস্থানের বিষয়ে যে বেশ সতর্ক তা বছর শেষে কেন্দ্র সরকারের একাধিক দফতর বিশেষ করে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একাধিক দফতরে ক্রমাগত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ তারই জ্বলন্ত প্রমান । এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ যেমন আবেদনের যাবতীয় প্রক্রিয়া চলতি জানুয়ারি মাসেই শেষ হবে বলে জানানো হয়েছে পুড়বে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি মারফৎ । এই নিয়োগ প্রক্রিয়ায় একধাক বিষয়ে পারদর্শী থেকে শুরু করে উচ্চ শিক্ষিতরাও যেমন আবেদন কোর্টে পারবেন তেমনি শুধু মাত্র উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ করা চাকরি প্রার্থীদের সাম্নেও রয়েছে আবেদন এবং নিয়োগের বড় সুযোগ । তাই আর দেরি না করে এখনই চাকরির খবর সম্পর্কে আপডেট থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । পাশাপাশি নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাকরি প্রার্থীদের প্রস্তুতি নিতেও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । 


written by -  Somnath Pal .

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG - #recruitment #job #job news #kvs #crpf #police #central govt