আপনার কি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অথবা স্নাতক । তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না । কারন আপনার সামনে মোটা অঙ্কের বেতনের চাকরির সুযোগ । সম্প্রতি বেশ কয়েক টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সরকারের আয়কর (Income Tax ) দফতর । এ ক্ষেত্রে গোটা দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদের জন্য । সম্পূর্ণ এই নিয়োগ (Recruitment ) প্রক্রিয়াটি সম্পন্ন হবে আয়কর দফতরের তত্বাবধানে । এক্ষেত্রে নিযুক্ত সফল এবং যোগ্য প্রার্থীকে ভারত সরকারের আয়কর দফতরের অধীনে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের আয়কর বিভাগে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটির যাবতীয় তথ্য পেতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।
আবেদন পদ্ধতি -
এ ক্ষেত্রে আবেদনকারীকে অফলাইনে আবেদন করতে হবে । প্রথমে আয়কর দফতরের ওয়েব (www.incometaxindia.go.in) অথবা (httpa:llincometaxchandigarh.org ) সাইটে গিয়ে আবেদনকারীকে তার মোবাইল নম্বর এবং ইমেল আই ডি দিয়ে আবেদন পত্রটি ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে । তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলিতে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করে সবশেষে আবেদনকারীকে তার নিজের সই করে এবং সাম্প্রতিক সময়ের ছবি সাঁটিয়ে সকল ডকুমেন্টস সহযোগে আবেদন পত্রটি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে ।
নিয়োগ পদ্ধতি -
এ ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে আবেদনকারীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য । তার পর হবে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা প্রমানের পরীক্ষা। এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । সবশেষে দৈহিক সক্ষমতা এবং আবেদনকারীর পারদর্শিতা প্রমানের প্রমানের পর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে আয়কর দফতর মারফৎ নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
আবেদন পত্র পূরণ সহ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস যেমন , শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র , বয়সের প্রমাণ পত্র, খেলাধুলায় পারদর্শিতার প্রমান পত্র , জাতিগত সংশাপত্র , বাসস্থান বা ঠিকানার প্রমাণ পত্র , আঁধার কার্ড , ভোটার কার্ড , প্যান কার্ড , ড্রাইভিং লাইসেন্স , পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে ।
শূন্যপদের বিবরণ -
১) পদের নাম - ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর (INCOME TAX INSPECTOR )
শূন্যপদ - এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি
শিক্ষাগত যোগ্যতা -
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে ।
মাসিক বেতন -
নিযুক্ত কর্মীকে ভারত সরকারের আয়কর দফতর মারফৎ প্রতি মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা -
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।
২) পদের নাম - ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (TAX ASSISTANT)
শূন্যপদ - এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৭ টি ।
শিক্ষাগত যোগ্যতা -
এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে ঘণ্টায় ৮০০০ হাজার শব্দ টাইপিং- এর দক্ষতা থাকতে হবে ।
মাসিক বেতন -
নিযুক্ত কর্মীকে ভারত সরকারের আয়কর দফতর মারফৎ প্রতি মাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা -
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে ।
৩) পদের নাম - মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF)
শূন্যপদ - এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১০ টি
শিক্ষাগত যোগ্যতা -
এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ।
মাসিক বেতন -
নিযুক্ত কর্মীকে ভারত সরকারের আয়কর দফতর মারফৎ প্রতি মাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা -
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে ।
এ ছাড়াও উল্লেখিত পদ গুলির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে একইসঙ্গে যে কোনও খেলায় জাতীয় অথবা আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাজ্যের অথবা দেশের হয়ে খেলার যোগ্যতা অর্জনকারী হতে হবে।
নিয়োগকারী সংস্থা -
এক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের ভারতীয় আয়কর (Income Tax ) দফতরের অধীনে দেশের উত্তর পশ্চিম (North Western Region) অঞ্চলের আয়কর বিভাগে পাঞ্জাব - হরিয়ানা - হিমাচল প্রদেশ - জম্মু কাশ্মীর - লাদাখ - চণ্ডীগড় এলাকায় একাধিক পদে নিয়োগ করা হবে ।
তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে খেলাধুলায় জাতীয় অথবা আন্তর্জাতিক কিংবা রাজ্য কিংবা বিশ্ব বিদ্যালয় লেবেলে বিশেষ ভাবে পারদর্শী হতে হবে । এক্ষেত্রে নিম্ন লিখিত খেলাগুলির মধ্যে থেকেই প্রার্থী বাছাই সম্পন্ন হবে । যেমন ,
ক্রিকেট (Cricket)
ব্যাডমিন্টন (Badminton)
সাঁতার (Swimming)
অ্যাথলেটিক্স (Athletics)
বক্সিং (Boxing)
রেস্টলিং (Wrestling)
ওয়েট লিফটিং (Weight-Lifting)
কবাডি (Kabaddi)
ভলিবল (Volleyball)
হকি (Hockey)
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - Dy. Commissioner of Income Tax (Hq)(Admn),
O/o the Principal Chief Commissioner of Income Tax, NWR,
Aayakar Bhawan, Sector-17E, Chandigarh-160017
আবেদনের শেষ তারিখ - ১৭ই মার্চ অর্থাৎ 17/03/2023
আরও বিস্তারিত জানতে দেখে নিন (www.incometaxindia.go.in)
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG - #INCOME TAX #RECRUITMENT #JOB #INSPECTOR #TAX

.jpg)