পশ্চিমবঙ্গে সুস্বাস্থ্য মিশন প্রকল্পে জেলা ভিত্তিক প্রচুর কর্মী নিয়োগ চলছে, রইল বিস্তারিত - WB Health Recruitment

কথায় বলে স্বাস্থ্যই সম্পদ । এবার সেই স্বাস্থ্য দফতরেই কাজের সুযোগ আপনার সামনে । রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের নিয়োগের খবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। এই মর্মে গত কয়েকদিন আগে  স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর (HEALTH &FAMILY WELFARE )। রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে  এবার আসুন এক নজরে দেখে  নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ -  Recruitment Notice  No: DH&FWS/DHHD/3062/2022-23    Dated - 24/02/2023 



প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে - 

স্বাস্থ্য দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদে কর্মী নিয়োগের বিষয় উল্লেখ করা হয়েছে । যেমন , 


১) পদের নাম- ‘ব্লক এপিডেমিওলজিস্ট’( Block Epidemiologist )

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৩ টি

বয়স সীমা -

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ 

মাসিক বেতন –  এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীর M.SC সহ উল্লেখিত বিষয়ে ডিগ্রি থাকতে হবে এ ছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি Ph.D/ M.Phill অথবা জনস্বাস্থ্য বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 


২)পদের নাম- ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ”( Block  Public Health Manager)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ৪ টি

বয়স সীমা - 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা - 

এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে বি এস সি ডিগ্রিধারী হতে হবে অথবা এম এস সি ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । 


৩)পদের নাম- ব্লক ডাটা ম্যানেজার ”( Block  Data Manager)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি

বয়স সীমা - 

প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে  ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।  

শিক্ষাগত যোগ্যতা - 

এ ক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি যে কোনও শাখায় স্নাতক এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


কাজের ধরণ- 

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM)  আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 


প্রার্থী নির্বাচন- 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষা / ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা কড়া নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । 

 

প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । 


আবেদন পদ্ধতি - 

আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনে। প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhealth.gov.in ) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে এবং সই (Signature)  করে সকল প্রকার ডকুমেন্টস বা নথি পত্র সহযোগে আবেদন পত্রটি খাম বন্দী অবস্থায় নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা -  CMOH Office, Diamond Harbour Health District , South 24 pgs , Pin- 743331 


আবেদন ফী -

এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা  আবেদন ফী জমা করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরের নামে । 


আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in) 


আবেদনের শেষ তারিখ 09/03/2023  


আমরা আছি আপনাদের সঙ্গে চোখ রাখুন bongodhara.com - এ 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH