অল্প পুঁজিতে ব্যবসা করে মালামাল হতে চান ? তাহলে এখনই শুরু করুন এই ব্যবসা -Business Idea

কলকাতা :  উবে গিয়েছে করোনা তবে দগদগে স্মৃতি আর আর্থিক ক্ষত টা আজও সামলে ওঠা যায়নি । মহামারী কারণে গত কয়েক বছর যাবত গোটা পৃথিবীর আর্থিক হাল বেশ শোচনীয়। বেহাল অর্থনীতির কবলে পড়ে সাড়া বিশ্বের বহু মানুষই কর্মহীন হয়ে পড়েছিলেন । গত কয়েক বছর যাবত আর্থিক দৈন দশার ছবিটা বেশ স্পষ্ট ।  তবে সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও হাল ফেরানোর মরিয়া চেষ্টা চলছে গোটা বিশ্ব জুড়ে । এতো কিছুর পরেও আমাদের দেশে এখনও পর্যন্ত সরকারি  কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থা বেশ করুন। এই অবস্থায় বিকল্প কর্ম সংস্থান হিসাবে বেছে নেওয়া যেতে পারে যে কোনও ছোটখাটো (small business)ব্যবসাকে। কিন্তু সেখানেও রয়েছে সমস্যা। কারণ ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার। কোথায় গেলে পাওয়া যাবে পুঁজি।



এ বিষয়ে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সহজেই পুঁজি অর্থাৎ মুলধনের ক্ষেত্রে টাকার সন্ধান হতে পারে। তাই চিন্তা না করে নিজে অথবা সরকারি অনুদান প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে যে কোনও ছোটোখাটো ব্যবসা শুরু করা যেতে পারে। কিন্তু কি ব্যবসা শুরু করলে ভালো হয় তা বুঝে ওঠা বেশ মুশকিল। তাই আজ আমরা অল্প পুঁজিতে (small investment) ঠিক কি ধরণের ব্যবসা করলে সহজেই ইনকামের রাস্তা মিলতে পারে তারই হদিশ দিতে চলেছি । তবে ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা হওয়া বিশেষ প্রয়োজন। তাহলে আসুন নিচের প্রতিবেদন টিতে চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক।


প্রথমেই জেনে নেওয়া যাক অল্প (small investment) পুঁজিতে আপনি কি ব্যবসা শুরু করবেন---

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন অল্প পুঁজিতে  স্টেশনারি (Stationary Goods) গুডস অর্থাৎ পন্যের ব্যবসা শুরু করা যেতে পারে । 


স্টেশনারি (Stationary Goods Business ) গুডস '  ব্যবসা আসলে কি

বাচ্চা থেকে বুড়ো , সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রত্যেকেই নিয়মিত নানা রকমের খুঁটিনাটি জিনিস্পত্র ব্যবহার করে থাকি । এগুলি সবই স্টেশনারি বা রকমারি পন্যের তালিকায় পড়ে । এই যেমন ধরা যাক , বাচ্চা শিশুদের খেলা ধুলার সরঞ্জাম থেকে শুরু করে স্কুলের বই- খাতা - পেন - পেন্সিল - রাবার থেকে শুরু করে ছবি আঁকার রঙ পেন্সিল অন্যান্য সরঞ্জাম এই পন্যের তালিকা ভুক্ত আবার একটু বরদের জন্য রয়েছে স্কুল - কলেজের বই - খাতা পেন্সিল - পড়াশোনার একাধিক সরঞ্জাম এগুলিও এই পন্যের তালিকার বাইরে নয় ।  এই ধরণের পন্য গুলিকেই একত্রিত করে বলা হয় স্টেশনারি গুডস ।

যে কেউ এই পন্য গুলির পসার সাজিয়ে ছোটখাটো দোকান খুলে ব্যবসা করতে পারেন । তবে চাহিদা অনুযায়ী পন্যের গুনগত মান অর্থাৎ এক্ষেত্রে ব্র্যান্ডেড কোম্পানির পন বিক্রি করে যেমন লাভের পরিমাণ অনেক বেশি তেমনি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনামও বাড়বে দিনের পরদিন । 

 

স্টেশনারি (Stationary) ' ব্যবসা করতে গেলে কি ধরণের পুঁজি অর্থাৎ মুলধনের দরকার?

এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, এই ব্যবসা যে কেউ করতে পারেন।  মাত্র হাজার ৫০  টাকা হলেই সহজেই এই  ব্যবসা শুরু করা যায় । এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও বলেছেন,  ইতিমধ্যেই এই ব্যবসা বাজারে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে।  তবে ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে যে বিষয় টি নজর দেওয়া প্রয়োজন সেটি হল ব্যবসা স্থল । অর্থাৎ কোন স্থানে এই ব্যবসাশুরু করলে ব্যবসা চলবে  গম গম করে । এ বিষয়ে বিশেওজ্ঞদের পরামর্শ । যে কোন জনবহুল এলাকা বিশেষ করে স্কুল কলেজের সামনে দোকান খুলে এই ব্যবসা খুব ভালো চলবে । 


স্টেশনারি ব্যবসায় ইনকাম কি রকম ? 

এই ব্যবসা টি মূলত স্বল্প পুঁজির হলেও আয়ের ক্ষেত্রে এটি বেশ লাভ জনক। প্রথম অবস্থায় না হলেও ব্যবসার পসার জমে গেলে এই ব্যবসা থেকে মাস গেলে  বেশ মোটা অঙ্কের টাকা সহজেই আয় করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 


তাই আর দেরি না করে, যারা ভাবছেন অল্প পুঁজির ব্যবসা করে কিভাবে দ্রুত সাফল্য পাওয়া যায় তারা অনতি বিলম্বে শুরু করুন স্টেশনারি গুডস বা পন্যের  ব্যবসা। আর প্রতিমাসে নিশ্চিত ইনকাম করুন হাজার হাজার টাকা । 


চাকরি কিংবা নিত্য নতুন ব্যবসা, আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com-এ 


Join Telegram Channel : Click Here


Tag - #business #self business #small investment #making money #stationary