স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি ও ডি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -National Health Mission Recruitment

কন্যাশ্রী, রুপোশ্রী, থেকে স্বাস্থ্য সাথী, রাজ্য সরকারের তরফে চালু হওয়া প্রকল্পগুলি নেহাত কম নয়। রাজ্যের মানুষের সার্বিক উন্নতির স্বার্থে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রয়েছে জাতীয় স্তরে একাধিক প্রকল্প। জাতীয় স্তরে চালু হওয়া এই প্রকল্পগুলির মধ্যে স্বাস্থ্য পরিসেবার ক্ষেত্রে অনন্য ভুমিকা রয়েছে জাতীয় স্বাস্থ্য (Natinal Health Mission) মিশন প্রকল্প। তবে কেন্দ্রীয় সরকার মারফৎ চালু হলেও রাজ্য স্তরে এই প্রকল্প গুলি দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য স্বাস্থ্য ও (Heath & Family Welfare) পরিবার কল্যান দফতর। এই প্রকল্পের সুবিধাগুলি সঠিক ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। তাই প্রতিমাস কিংবা মাঝে মধ্যেই এই প্রকল্পের আওতায় কর্মী (Recruitment) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 



এবার জাতীয় স্বাস্থ্য (NHM) মিশন প্রকল্পের অধীনে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। স্বভাবতই কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি রাজ্যের বেকার কর্ম প্রার্থীদের কাছে খুশির খবর। কিন্তু এই নিয়োগটি অবশ্যই জেলা ভিত্তিক। অর্থাৎ আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা যেমন হতে হবে পাশাপাশি উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । তবে এই নিয়োগটি (Recruitment) চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয় । এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা ও রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর মারফৎ একাধিক পদে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। 


প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ-  Memo No : DH&FWS/KPG/23-24/179/I-IX       Dated - 24/05/2023


প্রথমেই শূন্য পদের বিবরণ - 

রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকটি বিভাগে একাধিক শূন্য পদে পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । সংশ্লিষ্ট পদ গুলি হল ,


আয়ুশ প্রকল্পের জন্য 

১) হিসাব রক্ষক (Accountant) 

২) লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) 


বয়স সীমা - 

উল্লেখিত দুটি পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 01-05-2023 এর হিসাবে 62 বছরের মধ্যে । 


শিক্ষাগত যোগ্যতা - 

হিসাব রক্ষক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীকে ওবসর প্রাপ্ত সরকারি কর্মী এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে । এছার দুটি পদের ক্ষেত্রে আবেদনকারীকে কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে । 


মাসিক বেতন - 

এক্ষেত্রে হিসাব রক্ষক হিসাবে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে 12,000 টাকা এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিযুক্ত কর্মী কে মাসিক 10,000  টাকা বেতন দেওয়া হবে সংশ্লিষ্ট দফতর মারফৎ । 


এ ছাড়াও যে যে পদ গুলিতে নিয়োগ হবে সেগুলি হল,  

৩) অডিওলজিস্ট ' (Audiologist) 


উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 22 থেকে 40 বছর 

অডিওলজিস্ট '  পদে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে বেতন দেওয়া হবে 30,000 টাকা । 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অডিওলজি অ্যান্ড স্পীচ ল্যাঙ্গুয়েজ বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । 


৪) অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট ' (Audiometric Assistant) 


উল্লেখিত পদে আবেদন জানাতে হলে আবেদনকারীকে হিয়ারিং , স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিষয়ে স্বিরিত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ধারী হতে হবে। 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  19 থেকে 40  বছরের মধ্যে 

সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে । 


৫) ইন্সট্রাকটর ফর ইম্পায়ার্ড চিলড্রেন হিয়ারিং ' (Instructor for Impired Children Hearing) 


উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে ।

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে । 

আবেদনকারীকে  শিশু শিক্ষা বিষয়ে ডি এড / বি এড ডিগ্রিধারী হতে হবে । 


৬) স্যানিটারি অ্যাটেন্ড্যান্ট ' (Sanitary Attendant) 


আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে ।

নিযুক্ত কর্মীর জন্য প্রতিমাসে 10,000 টাকা বেতনের ব্যবস্থা রয়েছে ।

এক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হব । সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু'বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


৭) সাইকিয়াট্রিক / কমিউনিটি নার্স ' (Psychiatric/ Community Nurse) 


উল্লেখিত দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সাইকিয়াট্রিক নার্সিং / জে এন এম বিষয়ে বি এস সি অথবা এম এস সি ডিগ্রী ধারী হতে হবে । 

এক্ষেত্রে সাইকিয়াট্রিক নার্স ' পদে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে 15,000 টাকা এবং কমিউনিটি নার্স ' পদে নিযুক্ত কে প্রতিমাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে । 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 22 থেকে 40  বছরের মধ্যে । 


৮) টুবারকুলোসিস হেলথ ভিজিটর ' ( Tuberculosis Healt Visitor ) 

এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয় এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

নিযুক্ত কর্মীকে প্রতিমাসে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় 18,000 টাকা বেতন দেওয়া হবে ।

এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 21  থেকে 40  বছরের মধ্যে । 

তবে যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা 11 টি 

এবার জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে---

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 


আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে এবং আবেদনপত্রটি যথাযথ ভাবে  পূরণ করে নির্দিষ্ট দিনের মধ্যে ইমেল মারফৎ সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে। 

আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর নিজের নাম, জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স , বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা , শিক্ষাগত যোগ্যতা , প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে, আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর বর্তমান সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। 


আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময়  আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২.  বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি


নিয়োগ পদ্ধতি--- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। তারপরেই রয়েছে লিখিত পরীক্ষা। এরপরেই রয়েছে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের পরীক্ষা। প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


কাজের ধরণ--- 

জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলার বিভিন্ন ব্লকে কাজ করতে হবে। 


নিয়োগের স্থান---

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়। 


আবেদনের শেষ তারিখ 8ই জুন  অর্থাৎ 08/06/2023 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন  www. kalimpong.gov.in - এ  


পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা প্রকল্পের খবর পেতে নজর রাখুন bongodhara.com- এ 


written by - Somnath Pal .  


Official Notice : Download Here


Join Telegram Channel : Click Here

TAG - #HEALTH JOB #JOBNEWS #RECRUITMENT #NHM