চাকরি প্রার্থীদের সামনে বিরাট সুযোগ । এবার বিরাট সংখ্যায় কর্মী নিয়োগ হবে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ে । এই মর্মে গত কয়েকদিন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় নবোদয় (NVS)বিদ্যালয় সমিতি। গোটা দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন । প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে। তবে শুধুমাত্র বাংলা, ইংরাজি, অঙ্ক, কিংবা ইতিহাস ,ভূগোল নয় এই ক্ষেত্রে শিল্প, সঙ্গীত, গ্রন্থাগারিক হিসাবেও নিজেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের সঙ্গে নিযুক্ত করতে পারবেন চাকরি প্রার্থীরা। এবার জেনে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য
আবেদন পদ্ধতি-
কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয় (NVS) সমিতি দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুসারে,
আবেদনকারী প্রার্থীকে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে এরপর ওই আবেদন পত্রে উপযুক্ত তথ্য দিয়ে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । আবেদনের জন্য ক্লিক করুন www.navodaya.gov.in-এ ।
নিয়োগ পদ্ধতি-
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইনে( CBT) একটি পরীক্ষা দিতে হবে । পরবর্তী ধাপে দিতে হবে ইন্টারভিউ । এর মধ্যে যে সমস্ত প্রার্থীরা শুধুমাত্র শিক্ষক পদের ক্ষেত্রে আবেদন করবেন তাঁদের অবশ্যই (CTET) পাশ হতে হবে। সব শেষে উন্নীত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। তবে প্রথম পর্যায়ের এই অনলাইন পরীক্ষাটি দিল্লির ন্যাশেনাল (NCR) কাউন্সিল দ্বারা পরিচালিত হবে ।
শূন্য পদ -
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , 7629 টি শূন্য পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে ।
প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT)
স্নাতকোত্তর শিক্ষক (PGT)
স্টাফ নার্স
ক্যাটারিং সুপারভাইজর
অফিস সুপারিন্টেনডেন্ট
ইলেক্ট্রিশিয়ান কাম প্লাম্বার
মেস হেল্পার
এছাড়াও প্রশাসনিক বিভাগে মোট 11 টি বিভাগের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে ।
যেমন,
অ্যাসিস্ট্যান্ট কমিশনার
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার
সেকশন অফিসার
লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
কম্পিউটার অপারেটর
স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা -
উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী থাকতে হবে । পাশাপাশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে সর্ব নিম্ন 18,000 থেকে সর্বোচ্চ 2,08,700 টাকা বেতন দেওয়া হবে ।
চাকরির সব খবর সবার আগে পেতে নজর রাখুন bongodhara.com - এ
written by - Somnath Pal .
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG - #TEACHER #RECRUITMENT #JOB #NVS #PGT #TGT #GOVT

.jpg)