অর্থ দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Finance Department Recruitment

চাকরি প্রার্থীদের জন্য সুখবর । সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ (Ministry of Finanace ) মন্ত্রকের অধীনে রাজস্ব দফতরের তরফে । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন । 


রাজস্ব (Revenue Department) দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , আগামী জুলাই মাসের ২১ তারিখ অর্থাৎ 21/07/2023 এর মধ্যে অফলাইনে আবেদন করতে হবে । এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মবিধির পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি আকারে ফের জানিয়ে দেওয়া হবে । আবেদন সহ নিয়োগ সম্পর্কিত বিষয় জানতে ক্লিক করুন www.atfp.gov.in 



এক্ষেত্রে মোট ৭ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে । 

সুপারিন্টেনডেন্ট - ১ টি 

প্রাইভেট সেক্রেটারি - ২ টি

অ্যাসিসস্ট্যান্ট - ১ টি

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট -১ টি

কোর্ট মাস্টার  - ১ টি

আপার ডিভিশন ক্লার্ক - ১ টি 


মাসিক বেতন -

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে  সর্ব নিম্ন ২৫,৫০০ থেকে সর্বোচ্চ ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 


শিক্ষাগত যোগ্যতা - 

নির্দিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে  প্রাসঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


নিয়োগের  ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাইয়ের পর নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Registrar; Appellate Tribunal SAFEMA, 4th Floor, ‘A’ wing, Lok Nayek Bhawan, Khan Market, New Delhi .  


সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com -এ 

Official Notice : Download 


Join Telegram Channel : Click 


written by - Somnath Pal . 


TAG - #REVENUE DEPARTMENT #GOVT OF INDIA #MINISTRY OF FINANACE #JOB  NEWS #DEPUTATION