দিনের পর দিন বেকারের সংখ্যা যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে প্রতিযোগিতা বাড়ছে চাকরির বাজারে ।এই অবস্থায় আপনি চাইলেই যে মনের মতো একটা চাকরি জুটিয়ে নেবেন তা বোধ করি বেশ কঠিন । তার ওপর চাকরিতে যেমন ধরা বাঁধা মাস মাইনা, তেমনি পরের গোলামী । তার থেকে বরং ঢের ভালো ব্যবসা । তাও যদি হয় নিজের তা হলে তো আর কথায় নেই । কিন্তু ব্যবসা করতে গেলেও রয়েছে হাজার বিপত্তি । প্রথমত যেমন পুঁজি কিংবা মূলধন তেমনি টাকা খাটিয়ে ব্যবসা করলেই যে আপনি লাভের অংক ঘরে তুলতে পারবেন এমন কোনও নিশ্চয়তা নেই ।
এক্ষেত্রে প্রথম অবস্থায় যদি পরিকল্পনা মতো স্বল্প পুঁজিতে ছোটোখাটো ব্যবসা শুরু করা যায় তাহলে নিশ্চিত সাফল্য আসতে বাধ্য । এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন । তাই আজ আমরা বেকার যুবক - যুবতীদের উদ্দেশ্যে এমন বেশ কয়েকটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি যে ব্যবসায় প্রথম অবস্থায় বিনিয়োগের পরিমাণ বেশ কম । তাহলে আসুন দেখে নেওয়া যাক সেই ব্যবসার খুঁটিনাটি বিষয় সম্পর্কে ।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন অল্প পুঁজিতে এই ব্যবসা গুলি করলে আপনি খুব সহজেই লাভবান হতে পারেন ।
১) বই - জেরক্সের দোকান -
সাম্প্রতিক সময়ে স্কুল - কলেজ কিংবা অফিস কাচারি সবেতেই দরকারি কাগজ পত্রের ফটো কপি প্রয়োজন । তাই স্বাভাবিক অরথেই জেরক্স এখন মানুষের দৈনন্দিন চাহিদার একটি অন্যতম অঙ্গ । বোধকরি আপনি যদি সাম্প্রতিক সময়ে জেরক্সের দোকান খুলে ব্যবসা শুরু করতে পারেন তাহলে চাহিদা অনুযায়ী আপনার ব্যবসা চলবে গড়্গড়িয়ে । তার ওপর বই পড়া কিংবা স্কুলের পঠন - পাঠনের জন্য বই পত্র একটি আবশ্যিক বিষয় । আপনি যদি চাহিদা বই পত্রের ব্যবসা শুরু করেন তাহলে কমিশন অনুযায়ী আপনার প্রফিট অর্থাৎ লাভের অংক ঘরে উঠবেই ।
২) হোম ডেলিভারি -
আপনি যদি ভালো রান্না বান্না জানেন তাহলে এতিকে ব্যবসার আঙ্গিকে ব্যবহার করতে পারেন । বর্তমান সময়ে অনেকেই মানুষই হোম ডেলিভারিতে খাবার সংগ্রহ করেন । আপনি যদি আপনার পরিচিতি মহল থেকে শুরু করে ভালো মানের রান্না বান্না করা খাবার তৈরি করে বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি দিতে পারেন তাহলে আপনি প্রতিমাসে ভেশ ভালো ইনকামের রাস্তা পাবেন খুব সহজেই । পাশাপাশি খাবার সাপ্লাই এবং বাজার ধরতে আপনি অনলাইনে সুইগি কিংবা জো ম্যা টো বয়ের সাহায্য নিতে পারেন ।
৩) ক্লাউড কিচেন -
বর্তমান সময়ে এই কনসেপ্ট টি বেশ জনপ্রিয় । কিন্তু বেশিরভাগ মানুষই শখের সঙ্গে সামর্থের সঙ্গে পাল্লা দিয়ে পারেন না । একটি জায়গাতে রান্না করে তা অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়া। আর তা করে মোটা অঙ্কের রোজগার সম্ভব।
৪) দুয়ারে বিউটি পার্লার -
সাজগোঁজ পছন্দ করে না এমন মহিলার সংখ্যা খুবই কম । তবে সময়ের অভাবে অনেকেই বিউটি পার্লারে ছুটতে পারেন না । কিন্তু তাই বলে কি সাজ গোঁজ বন্ধ হবে । প্রশ্ন করলে উত্তর হবে একদমই নয় । কিন্তু গ্রাহকের চাহিদা অনুযায়ী আপনি যদি দকানের বদলে বিউটি পার্লার নিয়ে হাজির হন তাহলে ব্যাপার টা বেশ মন্দ নয় । ফলে কাজ জানা থাকলে সহজেই এই পথে গিয়ে রোজগার করা সম্ভব।
পোলটি ফার্ম -
আদিম কাল থেকে আজ পর্যন্ত মানুষ বরাবরই খাদ্য রসিক । আর মাছ মাংস হলে তো আর কথায় নেই । শনি কিংবা রবিবার নয়, সারা বছরই মাংসের চাহিদা থাকে। ফলে পোলট্রি ব্যবসা শুরু করা যেতে পারে। খুব অল্প বিনিয়োগেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। তাহলে আর দেরি না করে এখনই অল্প পুঁজিতে শুরু করুন ক্যাটারিং - এর ব্যবসা । কারণ কে বলতে পারে এই ব্যবসা থেকেই আপনি হয়ে উঠতে পারেন একজন আদর্শ উদ্যোগী ।
এই ধরণের ব্যবসার আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com - এ
Written by - Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG - #SELF INCOME TIPS #BUSINESS # NEW IDEA #MAKING MONEY

.jpg)