গবেষণা কেন্দ্রে একাধিক পদে চাকরির সুযোগ, রইল বিস্তারিত -ISRO Job Recruitment

চাকরি প্রার্থীদের জন্য সুখবর । সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান স্পেস (ISRO) রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে ।  এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন । 


প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , আগামী জুলাই মাসের ১১ তারিখ অর্থাৎ 11/07/2023 এর মধ্যে আবেদন করতে হবে । এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর ওই আবেদন পত্রে প্রয়োজনীয় তথ্য আপলোড করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্রটি সাবমিট করতে হবে । তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মবিধির পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি আকারে ফের জানিয়ে দেওয়া হবে । 



নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল : 

1. জুনিয়র ট্রান্সেলেসশন অফিসার ( Junior Translation Officer) 

শূন্য পদ: ১ টি

2. ক্যাটারিং সুপারভাইজর (Catering Supervisor) 

শূন্য পদ - ১ টি 

বয়স  সীমা -

সংশ্লিষ্ট দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর বয়সের ঊর্ধ্ব সীমা ৩৫ বছর। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 


মাসিক বেতন -

এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট পদ অনুযায়ী প্রতিমাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । এ ছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুযোগ সুবিধা । 


শিক্ষাগত যোগ্যতা - 

জুনিয়র ট্রান্সেলেসশন অফিসার পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে হিন্দি অথবা ইংরাজি ভাষায় মাস্টার ডিগ্রীর পাশাপাশি ট্রান্সেলেশনের কাজে পারদর্শী হতে হবে । 


অন্যদিকে ক্যাটারিং সুপারভাইজর পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট / ক্যাটারিং ম্যানেজমেন্টে ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারী হতে হবে । 


নিয়োগের  ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা যাচাই এবং লিখিত পরীক্ষার মাধ্যমে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে । লিখিত পরীক্ষা কবে - কখন অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে । 


আবেদন ও নিয়োগ সম্পর্কে  বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.sac.gov.in অথবা  https://careers.sac.gov.in  -এ 


আবেদন ফী - 

এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের ৭৫০টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে । 


সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com -এ 


written by - Somnath Pal . 


Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG - #DRDO #SPACE #RESEARCH #ISRO #JOB #RECRUITMENT