সুপারভাইজার সহ আরও বহু পদে চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন -Government Job

নয়াদিল্লী - কথায় বলে টাকা যার দুনিয়া তার । কিন্তু টাকা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় , অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম মাত্র । টাকা এক প্রকার রাষ্ট্রীয় সম্পত্তি । কঠোর নিরাপত্তার ঘেরাটোপে দেশের একাধিক সরকারি ছাপা খানায় চলে টাকা ছাপানোর কাজ । এক কথায় এই ছাপা খানা গুলিকে বলা হয় ট্যাকশাল (TAKSHAL) । এবার সেই ট্যাকশালেই একাধিক পদে কর্মী নিয়োগ করবে ভারত সরকার । সম্প্রতি  এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে খোদ কোলকাতার ইউনিটের তরফে । এক্ষেত্রে দেশের যে প্রান্তের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । তবে ট্যাকশাল বলে কথা । তাই এই কাজে নিযুক্ত কর্মীদের প্রতিমাসে রয়েছে আকর্ষণীয় স্যালারি । অযথা দেরি না করে নিচের প্রতিবেদন টি পড়ে নিয়ে দ্রুত আবেদন সেরে নেওয়াই  ভালো । চলুন জেনে নেওয়া বিস্তারিত বিষয় গুলি । 



কলতাতা মিন্ট (KOLKATA MINT) অর্থাৎ ট্যাকশাল মারফৎ প্রকাশিৎ বিজ্ঞপ্তি অনুযায়ী , 

মোট তিনটি  বিভাগে একাধিক শূন্য পদ পূরণের উদ্দেশ্যে চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । যেমন , 


১) সুপারভাইজর (SUPERVISOR)  

২) এনগ্রেভর ( EGRAVER)

৩) জুনিওর টেকনিশিয়ান (Junior Technician ) 

উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৯ টি । 


শিক্ষাগত যোগ্যতা - 

' সুপারভাইজর ' পদে আবেদন করতে হলে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ইংরাজি - হিন্দি - সংস্কৃত ভাষায় স্নাতক অথবা মাস্টার ডিগ্রী থাকতে হবে । এ ছাড়াও কম্পিউটার বিষয়ে দক্ষতার পাশাপাশি ইংরাজি - হিন্দি - ইংরাজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে ।

 ' এনগ্রেভর ' পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফাইন আর্টস বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । 

অন্যদিকে জুনিওর টেকনিশিয়ান ' পদের জন্য আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পাশের পাশাপাশি আই টি আই ডিগ্রিধারী হতে হবে । 


বয়স - 

তিনটি পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৩০ বছর  পর্যন্ত ।  তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় রয়েছে 


মাসিক বেতন - 

এক্ষেত্রে নিযুক্ত কর্মী দের পদ অনুযায়ী প্রতিমাসে নুন্যতম বেতনের পরিমাণ ১৮,৭৮০ টাকা  উপরে ৯৫,৯১০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 


আবেদনের ক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইটে ঢুকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে । এরপর আবেদনপত্রের নির্দিষ্ট কলম গুলিতে তথ্য পূরণ করে  নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । 


নিয়োগের ক্ষেত্রে অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিয়ের মাধ্যমে প্রার্থী সিলেকশন করা হবে । চলতি বছর সেপ্টেম্বর মাসে লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । 


নিয়োগের  স্থান - 

চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল  এবং যোগ্য প্রার্থীদের পূর্ব ভারতের কোলকাতার ট্যাকশালে নিয়োগ করা হতে পারে । 


আবেদন ফী -

আবেদন ফী বাবদ সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৬০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের মাত্র ২০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । 


আবেদন ও নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  https://igmkolkata.spmcil.com

উল্লেখিত পদ গুলতে আবেদন জানাতে হবে  আগামী ৭ ই জুলাই অর্থাৎ 07/07/2023  এর মধ্যে । 


চাকরি এখন হাতের মুঠোয় , চটজলদি আপডেট পেতে নজর রাখুন - bongodhara.com - এ 


written by - Somnath Pal . 

Official notice : Click Here

Join Telegram Channel : Click Here

TAG - #MINT #PRESS #CURRENCY #INDIA GOVT #TAKSHAL #JOB #RECRUITMENT