আর্থিক মন্দার জেরে চাকরির বাজার বেশ করুন । তার ওপর দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারের সংখ্যা । এই নিয়ে বেশ চিন্তিত রাজ্য কিংবা কেন্দ্র দুই সরকারই । এই অবস্থায় মাথাব্যথার কারণ একটাই, কিভাবে সামাল দেওয়া যায় লাগামহীন বেকারত্ব । অগত্যা বেকারত্ব দূরীকরণে চলছে দেশ তথা রাজ্যের একাধিক সংস্থায় অল্প বিস্তর নিয়োগ প্রক্রিয়া । পাশাপাশি দেশের বেসরকারি প্রতিষ্ঠান গুলিতেও নিয়োগ চলছে ধীর গতিতে । কিন্তু তাতেও মোটের ওপর অবস্থা খুব একটা সমীচীন নয় । অযথা ছোটখাটো চাকরির বাজারে চলছে অসম প্রতিযোগিতার আসর । কিন্তু ছোট খাটো কিংবা চুক্তি ভিত্তিক চাকরির বেতনে বর্তমান অগ্নিমুল্যের বাজারে সংসার চালানোই দায় ।
ফলে চাকরির পাশাপাশি যেমন অনেক মানুষই পার্ট টাইম ব্যবসার দিকে ঝুঁকছেন তেমনি চাকরি না পেয়ে বেশির ভাগ বেকার যুবক - যুবতীরাই ছোটখাটো ব্যবসাকেই জীবন জীবিকার একমাত্র সম্বল হিসাবে বেছে নিচ্ছেন । কিন্তু ব্যবসা করলে তো প্রথমেই দরকার উপযুক্ত পরি কাঠামো । তেমনি দরকার পর্যাপ্ত মূলধন তার সঙ্গে মানসিক দৃঢ়তা আর পরিশ্রম । তবেই আপনি হতে পারেন একজন আদর্শ উদ্যোগ পতি । তাই আপনি যদি ছোটখাটো অর্থাৎ অপেক্ষাকৃত কম বেতনের চাকরি করছেন , তাহলে আজ আমরা আপনাকে স্বল্প পুঁজির এমন কতকগুলি পার্ট টাইম ব্যবসার আইডিয়া দেবো যা থেকে প্রতি ক্ষেপে আপনি বেশ মোটা টাকা ইনকাম করে নিতে পারেন খুব সহজেই ।
এই ব্যবসা গুলি শুরু করার ক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় পুঁজি অর্থাৎ মূলধন হিসাবে লাগবে মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা । নিজের বাড়িতেই ছোট জায়গায় এই মোমবাতি - টিপ - খাম - এবং চক তরির ব্যবসা করতে পারেন । এই জিনিস গুলির বর্তমান বাজার বেশ ভালো । এমনকি অনলাইন অফলাইন দুতরফেই এই জিনিস পত্র গুলি বেচাকেনা সম্ভব । চাকরির পাশাপাশি এই ব্যবসা গুলি করে আপনি খুব সহজেই চাকরির পাশাপাশি মোটা টাকা সাইট ইনকাম করতে পারেন ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক অল্প পুঁজিতে কিভাবে শুরু করেন করবেন আপনার সাইট ব্যবসা - :
প্রথমেই আসি মোমবাতি (Candle) -
একেবারে আদি কাল থেকে আজ পর্যন্ত ঠাকুর ঘর কিংবা ঘরের যে কোনও জায়গায় রাতের অন্ধকারে মোমবাতির আলো বেশ উজ্জ্বল । এমনকি হোটেল কিংবা রেস্তোরাঁ অথবা জন্ম দিনে মোমবাতির প্রয়োজনীয়তা সর্বজন বিদিত । তার ওপর লোড শেডিং হলে তো আর কথায় নেই । পরিবেশ বান্ধব মোমের আলোর জুড়ি মেলা ভার । তাই বাজার নিয়ে চিন্তার কোনও কারণ নেই । এই ব্যবসাটি শুরু করতে মাত্র ১০ থেকে ২০ হাজার টাকা প্রয়োজন । নিজের বাড়িতেই বিভিন্ন উপকরণ দিয়ে শুরু করা জেতে পারে মোমবাতির তৈরির ব্যবসা ।
তারপর আসা যাক 'চক' (Chalk) তৈরি সম্পর্কে -
একেবারে হাতে খড়ি থেকে শুরু করে স্কুল - কলেজ কিংবা যে কোনও শিক্ষা চক - এর ব্যবহার সম্পর্কে কারও অজানা নয় । মাত্র হাজার দশেক টাকায় এই ব্যবসা শুরু করা জেতে পারে । চক তৈরিতে মুলত প্রয়োজন প্লাস্টার অব প্যারিস । যার থেকে সাদা চক থেকে শুরু করে রঙ মিশিয়ে যে কোনও রঙের চক তৈরি করা যায় খুব সহজে । তবে চক তৈরিতে কাঁচা মাল হিসাবে জিপসাম - কাদামাটি জাতীয় পদারথ এবং এক ধরণের পাউডার ব্যবহার করা হয় । শিক্ষা জগতের সঙ্গে জড়িয়ে থাকায় চকের গুরুত্ব অপরিসীম । তাই বাজার নিয়ে ভাবনার কোনও কারণ নেই ।
টিপ (Tip) -এর ব্যবসা কেমন ?
বর্তমান সময়ে বিবাহিত - অবিবাহিত মহিলাদের সাজের প্রধান অঙ্গ হিসাবে টিপ - এর চাহিদা বেশ ভালো । এই ব্যবসাটি মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা হলেই শুরু করা জেতে পারে । পাইকারি এবং খুচরা বাজারে বিক্রি করলে লাভের পরিমাণ ও নেহাত কম নয় । অল্প পুঁজিতে নিজের বাড়িতেই শুরু করতে পারেন টিপ -র ব্যবসা ।
খাম (Cover) -এর ব্যবসা কি রকম ?
অফিসিয়াল কিংবা আন অফিসিয়াল খামের ব্যবহার সর্বত্র । এটি খুবই সহজ এবং সস্তা ব্যবসা। কাগজ বা কার্ড বোর্ড দিয়ে সহজেই খাম তৈরি করা যায়। মুলত প্যাকেজিংয়ের জন্যই খাম ব্যবহৃত হয়। বহুকাল আগে থেকে আজ পর্যন্ত বাজারে খামের চাহিদা সবসময়। তাই বাজার নিয়ে চিন্তার অবকাশ নেই । লাভ ও নেহাত কম নয় । ১০ থেকে ২০ হাজার টাকা হলেই এই ব্যবসা দিব্যি শুরু করা যায় ।
তাহলে আর দেরি না করে এখনই অল্প পুঁজিতে নিজের বাড়িতেই শুরু করুন এই ব্যবসাগুলি আর মাসের শেষে কামিয়ে নিন মোটা অঙ্কের টাকা ।
আকর্ষণীয় ব্যবসা কিংবা চাকরির খোঁজ দেবো আমরাই , প্রতি মুহূর্তে নজর রাখুন bongodhara.com - এ
written by - Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG - #SELF EMPLOYMENT TIPS #NEW IDEA #BUSINESS #PART TIME JOB

.jpg)