প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Group C Recruitment

এবার মাসে মোটা অঙ্কের বেতন ভিত্তিক কর্মী নিয়োগ হতে চলেছে । এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ন্যাশেনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল -র তরফে । দেশের যে কোনও প্রান্ত থেকে গ্র্যাজুয়েট বা স্নাতক পাশ হলেই এই নিয়োগ (RECRUITMENT) প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে । কিভাবে আবেদন করবেন এছাড়াও নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত দিক জানতে চটপট পড়ে নিন নিচের প্রতিবেদনটি । 


' ন্যাশেনাল (NCLT) কোম্পানি ল ট্রাইব্যুনাল ' মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি জুন' মাসের ৩০ তারিখের মধ্যে চাকরি প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে । এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি (CONTRACTUAL JOB)  ভিত্তিক । নিয়োগ সংক্রান্ত কোনও বিষয় পরিবর্তিত হলে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে । 



প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , 


'স্টেনোগ্রাফার ' (Stenographar) এবং 


' প্রাইভেট সেক্রেটারি ' (Private Secretary) 


উল্লেখিৎ দুটি পদে মোট শূন্য পদের সংখ্যা যথাক্রমে ৫৩  এবং ৩৩ টি 


আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ২৫ থেকে ২৮ বছর । 


এছাড়াও যোগ্যতা হিসাবে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে । সঙ্গে ইংরাজি ভাষায় ডিক্টেশন এবং ট্রান্সক্রিপশনের দক্ষতা থাকতে হবে । 


নিযুক্ত কর্মীদের প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে,  যেমন , 

'স্টেনোগ্রাফার ' পদের ক্ষেত্রে - ৪৫,০০০ টাকা । 

প্রাইভেট সেক্রেটারি ' পদের ক্ষেত্রে - ৫০,০০০ টাকা । 


এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে সংশ্লিষ্ট ওয়েব সাইট থেকে আবেদন পত্র টি ডাউন লোড করে নিতে হবে । এরপর যাবতীয় তথ্য আপলোড করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি সাবমিট করতে হবে ।  


নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা - প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে । এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক হলেও নিযুক্ত কর্মীর কাজের দক্ষতার মুল্যয়নের ওপর এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে । তবে পুরো বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর । 


আবেবেদনের জন্য ক্লিক করুন - https://nicforms.nic.in/nicforms_designer/nic_form_selector.php?form_id=enRhYmxlNjQ0

NTMyNGU1ZGYyMTIwMjMwNDIzMg==


আমরাই দেবো সঠিক খবর, সঙ্গে থাকুন , নজর রাখুন bongodhara.com এ 


written by - Somnath Pal . 

Official Website : Click Here


Join Telegram Channel : Click Here

TAG - #LAW #CLERK #JOB NEWS #RECRUITMENT #NCLT #NATIONAL COMPANY LAW TRIBUNAL