পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ, বেতন ৬৩ হাজার টাকা -WB Power Department Recruitment

কলকাতা - সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট (পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর) (WEST BENGAL POWER DEEEVELOPMENT CORPORATION LIMITED) কর্পোরেশন লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে নিয়োগ ও আবেদনের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে । এ ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের যোগ্য । এই নিয়োগ টি চুক্তি ভিত্তিক । তবে নিযুক্ত কর্মীদের জন্য রয়েছে প্রতিমাসে আকর্ষণীয় স্যালারি । এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে হলে চটপট দেখে নিন নিচের প্রতিবেদন টি । 



আবেদন প্রক্রিয়া - 

আবেদনের ক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইট থেকে আবেদন পত্রটি ডাউন লোড করে যথাযথ তথ্য দিয়ে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সাবমিট করতে হবে । 


প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আবেদনের সময় প্রার্থীকে তার , বয়স - শিক্ষাগত যোগ্যতা - জাতিগত সংশা পত্র - প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণ পত্র এবং আঁধার কার্ড ও ভোটার কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে । 


প্রার্থী সিলেকশন - 

নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । 


ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, 


1) জিওলজিস্ট (Goelogist) এবং


2) ওয়েলফেয়ার অফিসার (Welfare Officer) 


এই দুটি পদের ক্ষেত্রে শূন্য পদ পূরণের উদ্দেশ্যে চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 

উল্লেখিত দুটি পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি । 


শিক্ষাগত যোগ্যতা - 

সংশ্লিষ্ট দুটি পদের মধ্যে ' জিওলজিস্ট ' পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে জিওলজি বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট পাশ হতে হবে সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার ডিগ্রী ধারি হতে হবে । 

অন্যদিকে ' ওয়েলফেয়ার অফিসার ' পদে আবেদন করতে হলে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট / পি জি ডিপ্লোমা / ম্যানেজমেন্ট / পারসোনাল ম্যানেজমেন্ট  অথবা এইচ আর বিষয়ে ডিগ্রী এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ।


বয়স সীমা - 

উলেখিত দুটি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ৩৭ - ৪০ বছর । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  


মাসিক বেতন - 

নিযুক্ত কর্মীকে নির্দিষ্ট পদ অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থা মারফৎ প্রতিমাসে ৬৩,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।  


আবেদনের জন্য এখনই ক্লিক করুন (www.wbpdcl.co.in) 

আবেদন জানাতে হবে আগামী  ৪ ঠা জুলাই অর্থাৎ 04/07/2023 - এর মধ্যে 


রঙ চড়িয়ে নয়, চাকরির সঠিক খবর  দেবো আমারাই নজর রাখুন - bongodhara.com - এ 


written by - Somnath Pal . 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড

Join Telegram Channel : Click Here

TAG - #WB #GOVT #JOB NEWS #WBPDCL #POWER DEVELOPMENT #CONTRACTUAL