কলকাতা - বকেয়া দাবি না মেটালে যে তারা পঞ্চায়েত ভোটে কাজ করবেন না তা আগেই স্পষ্ট করেছেন আন্দোলনরত সরকারি কর্মীরা । যেমন কথা তেমন কাজ । রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন । তার আগে ফের একবার সরকার আর সরকারি কর্মীদের দ্বন্দ চরমে উঠতে চলেছে । তবে এবার শুধু বকেয়া DA এর দাবিতে নয় , পঞ্চায়েত ভোটে সরকারি কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারকেই। এবার এই দাবিতেই পথে নামতে চলেছেন সরকারি কর্মীরা । বিগত পঞ্চায়েত নিরবাচনে হিংসার ছবি তুলে ধরে সরকারি কর্মীদের দাবি , আসন্ন পঞ্চায়েত নিরবাচনে যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে ততক্ষণ তারা ভোটের কাজে অংশ গ্রহন করবেন না ।
এর মধ্যেও বকেয়া DA নিয়ে ফের একবার রাজ্য সরকার কে চরম হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মীরা । উচ্চ আদালতের হস্তক্ষেপে নবান্নের সঙ্গে বার কয়েক বৈঠকেও মেলেনি সমাধান সুত্র । ফের একবার বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমে আন্দোলনে সামিল হতে চলেছেন আন্দোলনরত সরকারি কর্মীরা । ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন দেড়শো দিন অতিক্রান্ত হতে চলেছে । তবুও শহীদ মিনার চত্ত্বরে লাগাতার অবস্থান বিক্ষোভ অব্যাহত । তাতেও হুঁশ ফেরেনি সরকারের । এবার তাই পঞ্চায়েত ভোট কে সামনে রেখে নতুন করে আন্দোলনের মাত্রা বাড়াতে উদ্যোগী হল আন্দোলনরত সরকারি কর্মীরা ।
এ বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এক নেতা জানিয়েছেন, আগামী ২৫ শে জুন কলকাতার রাজপথে মিছিলে অংশ নেবেন হাজার হাজার সরকারি কর্মী । এই মিছিল মুলত শুরু হবে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্ত্বর থেকে । মিছিলের গন্তব্য শহীদ মিনার চত্ত্বর । মিছিল শেষে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা । তাদের দাবি , পঞ্চায়েত ভোটের আগে যেমন সরকার কে তাদের বকেয়া DA মিটিয়ে দিতে হবে । তেমনি পঞ্চায়েত নিরবাচনে সরকারি কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনে রাজ্যের সব বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে । নিরাপত্তা সুনিশ্চিত হলে তবেই ভোটের কাজে অংশ নেবেন সরকারি কর্মীরা । দলমত নির্বিশেষে রাজ্যের সকল সরকারি কর্মচারীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহবান জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ।
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ, বেতন ৬৩ হাজার টাকা -WB Power Department Recruitment
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যের সাত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফে । এ বিষয়ে গত পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা মনে করিয়ে সরকারি কর্মীদের দাবি একপ্রকার যুক্তি সঙ্গত বলেই মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা । তবে সরকারি কর্মীদের এই আন্দোলনে যে রাজ্য রাজনীতি ফের একবার উত্তাল হতে চলেছে এমনকি রাজ্য সরকার যে ফের একবার বিপাকে পড়তে চলেছে সে কথা বলাই বাহুল্য ।
সঠিক খবর - সব সময় , নজর রাখুন bongodhara.com - এ
written by - Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG - #WB #GOVT #DA #DEARNESS ALLOWANCE #UPDATE #ELECTION #MOVEMENT

.jpg)