পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা। ইতিমধ্যে প্রাইমারি পর্ষদ কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যে ফের নয়া করে শিক্ষক নিয়োগের জন্য নোটিশ প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকে ফের শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে বলা হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে (WBBPE) সংশ্লিষ্ট নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে। আসুন তাহলে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জেনেনি। West Bengal Board Primary Education
দীর্ঘদিন ধরে প্রাথমিকে নিয়োগ বন্ধ রয়েছে। টেট পাশ 2017 সালের হবু শিক্ষকের দফায় দফায় নিয়োগের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত কয়েক মাস ধরে এই প্রক্রিয়া চললেও নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট না দিয়ে ফের নয়া করে আবেদন গ্রহনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাইমারি শিক্ষা পর্ষদ। কী বলা হ'য়েছে সেই নোটিশ, কী বা উল্লেখ রয়েছে আসুন তাহলে নোটিশ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ পুলিশে 2356 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত, রইল বিস্তারিত - WB Police Recruitment
গত কয়েক মাস ধরে প্রাথমিকে নয়া করে নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউ চললো দফায় দফায়। কিন্তু এখনো সেই প্রক্রিয়া শেষ হয়নি। ফের নয়া করে আরও বহু টেট পাশ দের সুযোগ দিতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানানো হয়েছে, প্রাইমারি টেট পাশ বিএড স্পেসাল এডুকেশন করা রয়েছে এমন প্রার্থীদের ফের নয়া করে আবেদনের সুযোগ দিচ্ছে প্রাইমারি শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, এক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন 12-14 জুলাইয়ের মধ্যে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এমনটা নোটিশ প্রকাশ করেছে পর্ষদ (WBBPE)
সংশ্লিষ্ট টেট পাশ প্রার্থীরা সাধারণত দুটি ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন। wbbprimaryeducation.org অথবা www.wbbpe.org এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। পর্ষদের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে পর্ষদ। তাই আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
More News : Click Here
Join Telegram Channel : Click Here

.jpg)