মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ পুলিশে 2356 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত, রইল বিস্তারিত - WB Police Recruitment

 পশ্চিমবঙ্গের বেকার কর্মপ্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে ফের হাজার হাজার পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত। জানা গিয়েছে, এক্ষেত্রে প্রায় 2 হাজারেরও বেশি শূন্যপদ থাকবে। পশ্চিমবঙ্গ পুলিশ কর্মী নিয়োগকারী বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে। আরও জানানো হয়, পশ্চিমবঙ্গ পুলিশের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কর্মপ্রার্থীরা আবেদনে অংশগ্রহন করতে পারবেন। সবমিলিয়ে আগ্রহী প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। চলুন তাহলে আজকের সংশ্লিষ্ট প্রতিবেদটি শেষ পর্যন্ত পড়ি বিস্তারিত জেনে নিতে। West Bengal Police Recruitment 2023 



শূন্যপদ সংখ্যা  : সংশ্লিষ্ট সুত্র অনুযায়ী জানা গিয়েছে মোট প্রায় 2356 টি শূন্যপদে নিয়োগ করা হবে। 


বয়সসীমা : যারা রাজ্য পুলিশের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। 


আবেদন ফী : এক্ষেত্রে সাধারণ ও ওবিসিদের জন্য অনলাইনে আবেদন ফী হিসেবে 170 টাকা জমা করতে হবে এবং এসসি ও এসটিদের জন্য 20 টাকার আবেদন ফী জমা করতে হবে। 


শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে অবশ্যই কর্মপ্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও প্রার্থীকে বাংলা ভাষায় লিখতে ও পড়তে এবং কথা বলতে জানতে হবে। এছাড়াও শারীরিক কিছু যোগ্যতা রয়েছে তার জন্য অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 



আবেদন পদ্ধতি : এক্ষেত্রে প্রথমে WB Police Recruitment বোর্ডে যেতে হবে। 

এরপর সেখানে Recruitment অপশনে ক্লিক করতে হবে 

যদি অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকে তাহলে প্রথমে ডাউনলোড করবেন। 

এরপর আবেদন লিঙ্ক খোলা থাকলে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। 

রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করে আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করতে হবে। 


★ অফিসিয়াল নোটিশ এখনো প্রকাশিত হয়নি, তবে সেপ্টেম্বর মাস নাগাত প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন - 


Official Notice : Download 

Official Website : Click Here



More News : Click Here


Join Telegram Channel : Click Here