JIO -র ধামাকাদার অফার! ২৯৯ টাকা রিচার্জ করলেই জিততে পারেন ১০ লাখ। জানুন বিস্তারিত।

মুম্বাই :  গান শোনা, খেলা দেখা, সিনেমা দেখা, থেকে শুরু করে ফেস বুক অথবা হোয়াটস অ্যাপে চ্যাট করা আরও কত কি। মোবাইলে ডাটা চাই..ই চাই। তবে মোবাইলে ডাটার জন্য গ্রাহকের পকেট পারমিট হওয়া চাই। জিও (Jio), এয়ারটেল(airtel) থেকে ভোদা ফোন (voda)পাশাপাশি আরও কত নামীদামী সংস্থা। বাজারে প্রতিযোগিতার অন্ত নেই। যে যার সাধ্য মতো কোটি কোটি গ্রাহকদের স্বল্প মূল্যে পরিষেবা দিতে সদা তৎপর।



কিন্তু স্বল্প মূল্যে গ্রাহকদের নানা প্রকারের নিত্য নতুন অফার দেওয়ার ক্ষেত্রে মুকেশ আম্বানির জিও(Jio) অবশ্য অন্যান্য সংস্থাকে কয়েক কদম পিছনে ফেলে দিয়েছে ইতিমধ্যেই। এবার ফের একবার গ্রাহকদের সামনে ধামাকাদার(Bumper Offer) অফার নিয়ে হাজির জিও(Jio) । 


সম্প্রতি গোটা দেশবাসীর জন্য এক ধামাকা (dhamaka offer from Jio) অফার নিয়ে হাজির মুকেশ আম্বানির জিও (Jio)। অফারটি বেশ আকর্ষণীয়। একেবারে স্বাদ ও সাধ্যের মধ্যে। প্রি পেইড পরিষেবার ক্ষেত্রে যদি কোনও গ্রাহক মাত্র ২৯৯ টাকা রিচার্জ করেন তাহলে ওই গ্রাহক সরাসরি ঢুকে পড়তে পারবেন jio-র 'লাকি ড্র' (lucky draw) প্রতিযোগিতায়। 


এবার জেনে নেওয়া যাক কি সেই 'লাকি ড্র' প্রতিযোগিতা যা নিয়ে আলোড়ন পড়েছে গোটা বাজার জুড়ে : 

জানা গিয়েছে, দেশের যে সকল গ্রাহকরা জিও (Jio)  ব্যবহার করেন তারা যদি প্রি পেইড পরিষেবার গ্রাহক হন তাদের রিচার্জ- এর ওপর ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে জিও। তবে এটি সম্পূর্ণ গ্রাহকের ভাগ্যের ওপর নির্ভর করছে। দেশের প্রতিটি অঞ্চলের গ্রাহকদের জন্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। 


এক্ষেত্রে যে সকল গ্রাহকরা জিও-র পোস্ট পেইড প্ল্যানে রিচার্জ করেন সেই সকল গ্রাহকরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র 'প্রি পেইড'(pre paid) প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকরা সর্বনিম্ন ২৯৯ টাকা রিচার্জ করলেই তিনি এই 'লাকি ড্র' প্রতিযোগিতায় তার নাম তালিকাভুক্ত করতে পারবেন। এই প্রতিযোগিতায় বিজয়ীকে জিও (Jio) মারফৎ দেওয়া হবে ১০ লক্ষ টাকা। 

সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে কড়া বার্তা মমতার। আগামীতে প্রার্থীর ভবিষ্যৎ কী অন্ধকারে? 

তবে এই ধামাকা অফারটি সীমিত সময়ের জন্য। প্রতিযোগিতাটি চলবে চলতি সেপ্টেম্বর মাসের ৬ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত। মাত্র ছ'দিনের ব্যবধানে 'প্রি পেইড' গ্রাহকদের জন্য এই ধামাকদার অফার চালু করেছে জিও। ইতিমধ্যেই এই অফারটির নাম দেওয়া হয়েছে  “Reliance Jio 6 Days Of Recharge Dhamaka”। ৬ বছর পূর্তি উপলক্ষ্যে এই বিশেষ অফার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে সংস্থার তরফে বিশেষ কিছু জানা যায়নি। 


Written by- Somnath Pal. 


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- #JIO #AIRTEL #VODAFONE# #BUMPER #OFFER