কথায় বলে ইচ্ছে থাকলে, উপায় হয়। কথাটি বাস্তব সত্য। তার নমুনা রয়েছে ভুরিভুরি। তবে নগদে নয় ব্যাংক অ্যাকাউন্টে। কন্যাশ্রী, রুপোশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট(STUDENTS CREDIT CARD) কার্ড। পড়ুয়া থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMTA BANERJEE)। তবে প্রকল্প শেষ হইয়াও বুঝি হইল না শেষ। West Bengal Govt Scholarship 2022।
রাজ্যের সাধারণ মানের ছাত্র- ছাত্রী অর্থাৎ পড়ুয়াদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড তো ছিলই। মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের গণ্ডি পার হওয়া সাধারণ মানের ছাত্র- ছাত্রীরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা তো পাচ্ছেনই তথাপি আরও এক ধাপ এগিয়ে মাত্র কয়েক মাস আগেই রাজ্যের মেধাবী ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর মা, মাটি মানুষের সরকার চালু করেছে স্বামী বিবেকানন্দ(VIBEKANANDA SCHOLARSHIP) স্কলারশিপ। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৮ লক্ষ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বৃত্তির টাকা পেয়েছেন।
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরবরাই জনদরদি। বিশেষ করে রাজ্যের পড়ুয়াদের সাহায্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর জুড়ি মেলা ভার। তাঁর লক্ষ্য একটাই, কিভাবে রাজ্যের মেধাবী পড়ুয়ারা উচ্চতর শিক্ষা অর্জন করে সমাজ জীবনে ভালো ভাবে প্রতিষ্ঠা পাই। তাই উচ্চ শিক্ষা এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিজেই নিজের ত্রান তহবিল থেকে ইতিমধ্যেই মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় । বিগত কয়েক বছর ধরে গোটা রাজ্যের প্রান্তিক দুঃস্থ মেধাবী ছাত্র- ছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক সাহায্য পেয়ে থাকেন।
মুখ্যমন্ত্রীর নিজস্ব ত্রান তহবিলের এই স্কলারশিপের নাম দেওয়া হয়েছে নবান্ন স্কলারশিপ(NABANNA SCHOLARSHIP)। এই নামের পিছনেও রয়েছে বিশেষ তাৎপর্য। কারণ এই স্কলারশিপের আর্থিক সুবিধা দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নিজস্ব ফান্ড অর্থাৎ তহবিল থেকে। তার ওপর রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন থেকেই এই স্কলারশিপের টাকা যেমন দেওয়া হয় তেমনি এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াকে নবান্নেই আবেদন করতে হয়।
নবান্ন স্কলারশিপে দুঃস্থ মেধাবী ছাত্র- ছাত্রীকে এককালীন ১০ হাজার টাকা প্রদান করা হয় নবান্ন মারফৎ ।
JIO -র ধামাকাদার অফার! ২৯৯ টাকা রিচার্জ করলেই জিততে পারেন ১০ লাখ। জানুন বিস্তারিত।
এই স্কলারশিপ বা বৃত্তির আবেদনের ক্ষেত্রে কী কী প্রয়োজন ? আবেদনই বা কিভাবে করতে হবে ?
১. আবেদনকারী ছাত্র- ছাত্রীকে এ রাজ্যের বাসিন্দা হতে হবে।
২. মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যাটাগরি অনুযায়ী ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৩. যদি কোনও ছাত্র- ছাত্রী কারিগরি অর্থাৎ টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে চান কিংবা ওই বিষয়ে পড়াশোনা করছেন তাদের পড়াশোনার খরচ জোগাতেই এই স্কলারশিপ দেওয়া হয়।
৪. এ ক্ষেত্রে আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় হতে হবে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে।
৫. একমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। এক্ষেত্রে অনলাইন প্রক্রিয়ায় আবেদনের কোনও সুযোগ নেই।
৬. আবেদন পত্রটি সাদা কাগজে টাইপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস সহযোগে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠাতে হবে।
৭. আবেদনকারী প্রার্থীকে তার আবেদন পত্রের সঙ্গে ব্যাঙ্কের পাশ বই -র যাবতীয় তথ্য এবং পারিবারিক আয়ের প্রমান পত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট ঠিকানায়।
সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে কড়া বার্তা মমতার। আগামীতে প্রার্থীর ভবিষ্যৎ কী অন্ধকারে?
আবেদন পত্র পাঠানোর ঠিকানা - The Assistant Secretary, Chief Minister’s Office, Nabanna , 325 Sarat Chatterjee Road, Howrah – 711 102
Written by- Somnath Pal.
চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Join Telegram Channel : Click Here
More News : Click Here
TAG- #NABANNA#SCHOLARSHIP#MAMTA BANERJEE#CM#STUDENT#WBSCHOOLARSHIP2022

.jpg)