দেশের বৃহৎ সরকারি ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি। SBI Clerk Reqruitment ।

 আপনি কী সরকারি ব্যাংকে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য এবার সরকারি ব্যাংকে মোটা অঙ্কের বেতনে চাকরি করার বিরাট সুযোগ নিয়ে আসা হলো। অফিসিয়ালি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের সর্ববৃহৎ ব্যাংক কর্তৃক জানানো হয়েছে, প্রায় ৫ হাজার ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন গ্রহনও শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের যে কোনো রাজ্য বা জেলা থেকে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী দেশের বৃহৎ ব্যাংকে ক্লার্ক পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। SBI Bank Clerk Reqruitment 2022।




পদের নাম : ভারেতর সর্ব বৃহৎ ব্যাংক অর্থাৎ State Bank Of India তে ক্লার্ক (Clerk) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ : বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫০০৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ক্লার্ক পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা SBI ব্যাংক এর কেরিয়ার অপশন এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতি Step By Step আলোচনা করা হবে :
1.সর্বপ্রথম https://www.sbi.co.in/careers অথবা https://www.bank.sbi/careers ওয়েবসাইট এ যেতে হবে।
2.লিঙ্কে ক্লিক করে করে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে।
3. এরপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
4.নির্দেশ মতো প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার।
5. আবেদন ফী (যদি অসংরক্ষিত জাতি হয়) জমা করতে হবে।
6.সবশেষে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করতে হবে।

আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?
1. বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. অনলাইন আবেদন ফী জমা মাধ্যম ( Credit Card /Debit Card/ UPI /Net Banking)
5. আধার বা ভোটার কার্ড
6. অন্যান্য

আবেদনলর তারিখ সমূহ : অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 06/09/2022 তারিখ থেকে 27/09/2022 তারিখ পর্যন্ত।


আবেদন ফী : সাধারণ, ওবিসি ও EWS প্রার্থীদের জন্য আবেদন ফী হিসেবে জমা করতে হবে 750 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না। আবেদন ফী জমা করতে পারবে অনলাইন Debit Card/Credit Card /UPI / Net Banking এর মাধ্যমে। 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত SBI Bank এর ক্লার্ক পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা হতে হবে।


পড়ুয়াদের ১০,০০০ টাকা স্কলারশিপ দেন মমতা নিজেই , এক্ষুনি আবেদন জানান নবান্নে। WB Govt Scholarship ।

বয়সসীমা : প্রার্থীদের বয়সসীমা হতে হবে নূন্যতম 21 বছর এবং প্রার্থীদের সর্বাধিক বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে তাদের নিয়োগ করা হবে CBT  লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে অথবা অনলাইন আবেদন করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।

Official Notice : Download

Official Website : Click Here

How To Apply : Click Here


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here