মাত্র কয়েক হাজারে ব্যবসা শুরু করে, মাসে লাখ লাখ টাকা আয় করুন। New Business Idea ।

 কলকাতা :  গত দুবছর যাবত গোটা পৃথিবীর আর্থিক হাল বেশ শোচনীয়। বেহাল অর্থনীতির কবলে পড়ে সাড়া বিশ্বের বহু মানুষই কর্মহীন হয়ে পড়েছেন। সাম্প্রতিক সময়ে তার ছবি বেশ স্পষ্ট।  সরকারি হোক কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। এই অবস্থায় বিকল্প কর্ম সংস্থান হিসাবে বেছে নেওয়া যেতে পারে যে কোনও ছোটখাটো (small business)ব্যবসাকে। কিন্তু সেখানেও রয়েছে সমস্যা। কারণ ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার। কোথায় গেলে পাওয়া যাবে পুঁজি।



এ বিষয়ে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সহজেই পুঁজি অর্থাৎ মুলধনের ক্ষেত্রে টাকার সন্ধান হতে পারে। তাই চিন্তা না করে নিজে অথবা সরকারি অনুদান প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে ঋণ গ্রহণ করে বাড়িতে বসেই যে কোনও ছোটোখাটো ব্যবসা শুরু করা যেতে পারে। 


কিন্তু কি ব্যবসা শুরু করলে ভালো হয় তা বুঝে ওঠা বেশ মুশকিল। বাড়িতে বসে অল্প পুঁজিতে ঠিক কি ধরণের ব্যবসা করলে আপনি সহজেই হতে পারবেন লাখপতি, সে সম্পর্কে সম্যক ধারণা হওয়া বিশেষ প্রয়োজন। 


তাই অল্প পুঁজিতে(capital) ব্যবসা করে সহজেই আপনি কিভাবে সাফল্য পেতে পারেন আমরা সেই বিষয়টিই আজ আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আসুন নিচের প্রতিবেদন টিতে চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক।


প্রথমেই জেনে নেওয়া যাক অল্প(SMALL INVESTMENT) পুঁজিতে আপনি কি ব্যবসা শুরু করবেন---

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, অতি অল্প পুঁজিতে বাড়িতে বসেই চাইনিজ খাবারের ব্যবসা (CHINESE FOOD BUSINESS ) করা যেতে পারে। 


এই ব্যবসা করতে কি ধরণের যন্ত্রপাতি(Machinaries) প্রয়োজন ?

এই ব্যবসা করতে হলে লাগবে শুধু একটা মেশিন (Machine)। যার নাম ওক কুকিং মেশিন (WOK COOKING MACHINE)। অটেমেটিক বা স্বয়ংক্রিয় এই মেশিনের মাধ্যমে চাউমিন, ফ্রায়েড রাইস, নানা ধরনের নুডলস, মাঞ্চুরিয়ান প্রভৃতি চাইনিজ খাবার অত্যন্ত কমে সময়ে তৈরি করে ফেলা যাবে।


এই স্বয়ংক্রিয় বা অটোমেটিক (AUTOMATIC) মেশিনটির দাম কত ? 

ওক কুকিং মেশিনের দাম মাত্র ৬০ হাজার টাকা থেকে শুরু। এই মেশিনটি বৈশিষ্ট  এবং আকারের প্রকারভদে ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে প্রথম অবস্থায় অত দাম দিয়ে না কেনারই পরামর্শ দিয়েছেন ব্যবসায়িক বিশেষজ্ঞরা। এই মেশিনটি অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই কেনা যাবে। মেশিন টি কারেন্ট এবং গ্যাস যোগে দুভাবেই চালানো যাবে। 


কিভাবে চাইনিজ খাবার তৈরি করতে হবে ? 

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন , ওই ওক মেশিনের গায়ে একটি ডিসপ্লে(DISPLAY) সিস্টেম রয়েছে। আপনি কি ধরণের খাবার বানাতে  চাইছেন মেশিনের বোতাম টিপে দিলেই ওই স্বয়ংক্রিয় মেশিনের ডিসপ্লে বোর্ডে দেখা যাবে ওই খাবার টি প্রস্তুত করতে কি ধরণের কাঁচা মাল কত অনুপাতে মিশিয়ে নিতে হবে। এবার মেশিনের নির্দেশ মতো কাঁচামাল দিলেই অটোমেটিক পদ্ধতিতে খাবার তৈরি হয়ে যাবে। 

পড়ুয়াদের ১০,০০০ টাকা স্কলারশিপ দেন মমতা নিজেই , এক্ষুনি আবেদন জানান নবান্নে। WB Govt Scholarship ।

তাহলে আর দেরি না করে এখন থেকেই লেগে পড়ুন  চাইনিজ খাবারের ব্যবসায়। আর মাত্র কয়েক মাসের মধ্যেই হয়ে উঠুন চাইনিজ ম্যান থুড়ি চাইনিস খাবারের প্রকৃত আদর্শ কারবারি। কারণ বাজারে বর্তমানে প্রচুর চাহিদা চাইনিজ খাবারের। বাজার অনুযায়ী খাদ্য দ্রব্য সাপ্লাই দিতে পারলেই আর চিন্তা নেই। শুধু টাকা আর টাকা আপনার হাতের মুঠোয়। 


written by- Somnath Pal. 


চাকরি হোক কিংবা সরকারি প্রকল্প , সঠিক খবর পেতে চোখ রাখুন bongodhara.com -এ 


Join Telegram Channel : Click Here


More News : Click Here

TAG- CHINESE FOOD# CHOWMIN# BUSINESS#NEW IDEA